গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান - Ei Bangla
Ei Bangla ভারত গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান


মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত। দুর্মূল্যের বাজারে রোগী দেখার ফি, মাত্র ২০ টাকা। তাও অনেক সময় দেওয়ার মতো ক্ষমতা থাকে না রোগীদের তাতেও কোনও বিরক্তি নেই চিকিৎসকের। রোগীদের মধ্যে কেউ কেউ তাঁকে বসিয়েছে ভগবানের আসনে। মধ্যপ্রদেশের ২০ টাকা ফি নেওয়া চিকিৎসককে এ বছর পদ্ম সম্মানে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার। মুনিশ্বর চন্দর দাওয়ার নামে ৭৭ বছর বয়সী চিকিৎসক প্রতিদিন প্রায় ২০০-র বেশি রোগী দেখেন। রোগী দেখার জন্য আগে ২ টাকা ফি নিতেন তিনি। কিন্তু পরে সেই ফি ২০ টাকা করেন তিনি। ফি কম নেওয়ার কারণ নিয়ে সংবাদসংস্থাকে কাছে মুখ খুলেছেন মধ্যপ্রদেশের ওই চিকিৎসক।

আরো পড়ুন- হাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনা

এ নিয়ে সংসারে মধ্যে কোনও বিতর্ক ছিলনা বলে দাবি করেন তিনি। চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াকেই তাঁর প্রধান লক্ষ্য ছিল বলে জানিয়েছেন। বর্তমানে ৭৭ বছর বয়সেই কোনও ক্লান্তি নেই মুনিশ্বরের। সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখে যাচ্ছেন রোগী। কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করাই উচ্ছ্বসিত ২০ টাকার চিকিৎসক। আর এই সাফল্যের রসায়ন কি, তা নিয়েও মুখ খুলেছেন তিনি।

তাঁর মতে, ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবেই। পদ্ম সম্মান পাওয়াটা মানুষের আশীর্বাদ বলে মনে করছেন দাওয়ার। ১৯৪৬ সালের ১৬ জানুয়ারি বর্তমান পাক অধিকৃত পঞ্জাবে জন্মগ্রহণ করেন মুনিশ্বর চন্দর দাওয়ার। দেশভাগের পর তাঁর পরিবারের সদস্যরা পাকাপাকিভাবে ভারতে চলে আসেন। ১৯৬৭ সালে জব্বলপুর থেকে এমবিবিএস হন। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে যুক্ত ছিলেন। ১৯৭২ সাল থেকে জব্বলপুরে মানুষের সেবা করে যাচ্ছেন এই প্রবীণ চিকিৎসক।

বয়স হলেও এখনই রোগী দেখা থেকে ছুটি নিতে চাননা চিকিৎসক দাওয়ার। যতদিন বাঁচবেন, শক্তি থাকলে মানব সেবায় নিজেকে যুক্ত রাখবেন বলে জানিয়েছেন তিনি।

শুধু দাওয়ার নন, নূন্যতম ফি-তে রোগী দেখে পদ্ম সম্মান পেয়েছিলেন পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা সুশোভন বন্দ্যোপাধ্যায়। মাত্র ১ টাকার বিনিময়ে রোগী দেখতেন তিনি। দূর-দূরান্ত থেকে রোগীরা ছুটে আসতেন তাঁর কাছে। বহু মানুষ পাকাপাকিভাবে রোগ থেকে নিস্তার পেয়েছিলেন তাঁর চিকিৎসায়। গরীবের ভগবান হয়ে উঠতে পেরেছিলেন তিনি। এই বিশেষ অবদানের জন্য ২০২১ সালে সুশোভন বন্দ্যোপাধ্যায়কে পদ্মশ্রী খেতাব দিয়ে সম্মানিত করেছিল কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তিমুকেশ আম্বানি একা নন, রিলায়েন্স গ্রুপের সাফল্যের পেছনে রয়েছে এই ৫ ব্যক্তি

বিশ্বের ধনকুবেরদের তালিকায় থাকা মুকেশ আম্বানিকে (mukesh ambani) চেনে না এমন মানুষ বোধ করি খুঁজে পাওয়া মুশকিল। শুধুমাত্র মুকেশ আম্বানিই নয়, তাঁর পরিবারের প্রায় সকল সদস্যকেই বেশিরভাগ সময় সংবাদ শিরোনামে

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের

বিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতাবিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতা

বিজেপির (BJP) বিকাশ রথ যাত্রায় এক মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। পরিস্থিতি এমন দাঁড়াল প্রকাশ্যেই নিজের কুর্তা খুলে বোতলের জল দিয়ে হাত-মুখ ধুতে হল তাঁকে। এমনই এক

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবকমোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা

রেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিওরেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও

রেকর্ড পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নেউফিউ রিও। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন এনডিপিপি প্রধান। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা

MiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কেMiG-29K: বিক্রান্তের ডেকে রাতে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল মিগ-২৯কে

ভারতের রণতরী এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের (INS Vikrant) ডেকে সফলভাবে ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল যুদ্ধবিমান মিগ-২৯কে (MiG-29K)। প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটিকে তার গতি কমিয়ে শূন্যতে নিয়ে আসতে সময় লেগেছে