উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির - Ei Bangla
Ei Bangla ভারত উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির


‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের অনুষ্ঠানে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি বলেছেন জিও উত্তর প্রদেশের প্রতিটি শহর ও গ্রামে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে 5G পরিষেবা পৌঁছে দেবে। রিলায়েন্স আগামী চার বছর রাজ্যে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, বলেও জানিয়েছেন মুকেশ আম্বানি। এর ফলে রাজ্যে এক লাখের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ লখনউতে উত্তরপ্রদেশ গ্লোবাল ইনভেস্টরস সামিট-এর (UP Global Investors Summit 2023, Lucknow) উদ্বোধন করেছেন। এই সময়, ইউপি গভর্নর আনন্দীবেন প্যাটেল, দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং লখনউয়ের সাংসদ রাজনাথ সিং এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন ইউপিজিআইএস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বক্তব্য রাখেন। কুমার মঙ্গলান বিড়লা রাজ্যে ২৫হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরের সিইও ড্যানিয়েল বার্চার বলেছেন,নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ বিমান পরিষেবা শুরু করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উন্নয়নের কাণ্ডারি বলেও উল্লেখ করেন তিনি।

এয়ার ইন্ডিয়া আগামী দিনে ইউপিকে দেশ ও বিশ্বের সাথে সংযুক্ত করবে – এন চন্দ্রশেখরন
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকরন বলেছেন যে উত্তরপ্রদেশে উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে রাজ্য ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে। এখানকার প্রায় ২৪ কোটি জনসংখ্যাই রাজ্যের শক্তি। ভারতকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে উত্তরপ্রদেশ বড় ভূমিকা পালন করে চলেছে। তিনি বলেন, যে টাটা সন্স উত্তরপ্রদেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। টিসিএস ইতিমধ্যে রাজ্যে তার কর্মকাণ্ড চালাচ্ছে। এয়ার ইন্ডিয়া আগামী দিনে উত্তরপ্রদেশকে দেশ ও বিশ্বের সঙ্গে সংযুক্ত করবে।

আরো পড়ুন- জাপানি কিলার রোবট ২৯ জন বিজ্ঞানীর প্রাণ কেড়ে নিয়েছিল! ভেঙে ফেলার পরও নিজে নিজে হচ্ছিলো রিপেয়ার

পাশাপাশি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা বলেছেন যে ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি এবং ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে ভারত আজ তাদের সবার মধ্যে আলাদা। পাশাপাশি তিনি রাজ্যে নতুন করে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগেরও ঘোষণা করেন।

মুকেশ আম্বানি বলেছিলেন যে এই বছরের বাজেট ভারতকে একটি ‘উন্নত দেশ’ বিশ্বের সামনে মেলে ধরার রূপরেখা তৈরি করেছে। তিনি বলেন, Jio উত্তরপ্রদেশের প্রতিটি শহর ও গ্রামে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে তার 5G পরিষেবা চালু করবে। মুকেশ আম্বানি আগামী চারবছরে রাজ্যে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা কথাও ঘোষণা করেছেন।

তিনি বলেন, এর ফলে রাজ্যে প্রায় এক লক্ষ নতুন কর্ম সংস্থান তৈরি হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিএমডি মুকেশ আম্বানি আরও বলেন, যে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি অসাধারণ উন্নতি হয়েছে, যার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। উত্তর প্রদেশ নতুন ভারতের আশার কেন্দ্র হয়ে উঠেছে। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে ইউপি সরকার ব্যবসায়িক নীতিকে আরও সহজ করেছে। বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় রাজ্য হয়ে উঠেছে উত্তরপ্রদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারতমোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারত

বিশ্বজুড়ে সাফল্যের ঢাক পিটিয়ে চলা মোদি সরকারের গায়ে কালি লাগলো আরো একবার। গত ১০ বছরে বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ঢুকে পরল ভারত। আফগানিস্তান ও মায়ানমারের মতো দেশগুলির সঙ্গে একাসনে

প্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেনপ্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেন

প্রতি বছরই বাড়ছে শিবলিঙ্গের দৈর্ঘ্য! মাতঙ্গেশ্বর মন্দিরে শিবলিঙ্গের রহস্যে আজও অবাক হয় ভক্তরা। মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে

আমাদের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলেরআমাদের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের

ফের একবার বিদেশের মাটিতে মোদী সরকারের সমালোচনা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ব্রিটিশ এমপি-দের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলেন মাইক খারাপ। রাহুল গান্ধীর মতে, অবস্থাটার সঙ্গে ভারতীয় সংসদের মিল আছে।

১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে১০ টন সোনা সহ ১৫ হাজার কোটির বেশি নগদ! তিরুপতি মন্দিরে দানের হিসাব জেনে চোখ কপালে উঠবে

দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে সারা বছর ধরে ভক্তদের ভিড় লেগেই থাকে। ওই মন্দিরের সম্পত্তি নিয়ে নানা জনশ্রুতি আছে। সেই সব জনশ্রুতি উড়িয়ে নগদ টাকা এবং সোনা-সহ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ

বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তিরবান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির

মদের সাথে দুটি ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পরলো ৪১ বছর বয়সী এক ব্যক্তি! জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। তার পর দিন সকাল

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা