তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের


মালদা: মির্জাতপুর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।পরানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ তুলে পথে নামে গ্রামবাসীরা। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পুখুরিয়া থানার পুলিশ পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর অবরোধ তুলতে সক্ষম হয়। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ কে কেন্দ্র করে এলাকা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য। মালদার রতুয়া ২ ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত পরানপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার সহযোগী তৃণমূলের এলাকার নেতারা আবাস যোজনার নামে কাটমানি নিয়েছে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারো কাছে ১০ হাজার তো আবার কারো কাছে পাঁচ হাজার টাকা নিয়েছে তৃণমূলের লোকজন। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে এই টাকাগুলো নিয়েছে এলাকার বেশ কিছু তৃণমূল নেতা। তবে এখনো পর্যন্ত কারো আবাস যোজনার ঘর পাননি।ঘটনায় রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পুকুরিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেই এবং যান চলাচল স্বাভাবিক করে।

গোটা ঘটনায় মিথ্যে এবং চক্রান্তের অভিযোগ তুলেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াসমিন বিবি।তিনি জানান এই ধরনের অভিযোগের কোন সত্যতা নেই। কেবলমাত্র তৃণমূলকে বদনাম করার চক্রান্তে এই সমস্ত অভিযোগ তুলছে বিরোধীরা। বিরোধী রাই মানুষকে উসকে দিয়ে এ ধরনের কর্মকাণ্ড করেছে বলে জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। ফের তাঁকে ১৩ মার্চ ব্যাঙ্কশালের বিশেষ আদালতে পেশ করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।  এদিন

লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের ইংরেজবাজার থানারলক্ষাধিক টাকার মাদক সহ গ্রেফতার ১, বড় সাফল্য মালদহের ইংরেজবাজার থানার

মালদাঃ মাদক উদ্ধারে বড় সাফল্য ইমেজ বাজার থানার পুলিশের। গোপন সূত্রে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার সীমান্ত সংলগ্ন 

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

মালদাঃ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ।

নবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশননবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশন

আদর্শ আচরণ বিধি লাগু হলেও যেহেতু নবজোয়ার রাজনৈতিক কর্মসূচি তাই চলবে। আজ কল্যাণীতেই শেষ অধিবেশন। জনসংযোগ যাত্রা কাকদ্বীপে শেষ হবে। উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। উত্তর ও

২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির২৬ জনকে চাকরি দিতে ১ কোটি ৪০ লাখ টাকা তুলেছিলেন শান্তনু, বিস্ফোরক দাবি ইডির

স্ত্রী, নিজের আত্মীয়, ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে রেখেও হয়ত আর জায়গা হচ্ছিল না। তাই বোধ হয় তাঁর হয়ে খেটে দেওয়া দিনমজুরদের অ্যাকাউন্টও ‘ধার’ করতে হয়েছিল তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের