প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসি দিল ইরান - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসি দিল ইরান

প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসি দিল ইরান


তেহরান: ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরিকে ফাঁসি দিল ইরানের সুপ্রিম কোর্ট। ব্রিটেন ও ইরানের দ্বৈত নাগরিকত্ব ছিল তাঁর। আগেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। শনিবার তা কার্যকর করা হল।

আরো পড়ুন- দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ব্রিটেনের গোয়েন্দা সংস্থার হয়ে গোপনে কাজ করে রাষ্ট্র বিরোধিতা করেছেন আকবরি। ইরানের অভ্যন্তরীণ খবর তিনি পাচার করছিলেন। দেশের নিরাপত্তার ক্ষতি করার অপরাধে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০০০ সাল থেকে আট বছর ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। যদিও তিনি তা অস্বীকার করেন। এ সংক্রান্ত একটি অডিও টেপও প্রকাশিত হয়েছে। যেখানে আকবরিকে বলতে শোনা গিয়েছে, অভিযোগ মেনে নেওয়ার জন্য ভয়ানক অত্যাচার চালানো হচ্ছে। ওরা যেটা চাইছে, সেটা আমাকে দিয়ে বলানোর জন্য শারীরিক ও মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, আকবরির মৃত্যুদণ্ড অযৌক্তিক। তাঁকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। তাঁর মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে ব্রিটেন সরকারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

গৌতমবুদ্ধের অন্যতম বড় ভক্ত মগধের প্রথম শক্তিশালী সম্রাট বিম্বিসার কতোটা শক্তিশালী ছিলেন?গৌতমবুদ্ধের অন্যতম বড় ভক্ত মগধের প্রথম শক্তিশালী সম্রাট বিম্বিসার কতোটা শক্তিশালী ছিলেন?

বাহুবলী সিনেমার পর থেকেই ভারতের চলচ্চিত্র জগতে দক্ষিনি ছবির রমরমা শুরু হয়েছে। সম্প্রতি তেলেগু ইন্ডাস্ট্রি আরও একটি বিখ্যাত সিনেমা তৈরি করেছে যার নাম বিম্বিসার, এখানে ভারতের অন্যতম মহান শাসক বিম্বিসারের

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবেনিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! আসল ঘটনা জানলে চোখ কপালে উঠবে

নিজের ভাইকে বিবাহ করে অন্তঃসত্ত্বা হলেন তরুণী! সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে আমেরিকাতে। আমেরিকার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি অজান্তেই নিজের ভাইকে বিবাহ করেছেন। এবং যখন তিনি বিষয়টি

একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়একটি মটর সাইকেলে ৮ জনকে নিয়ে দারুণ কায়দায় অনায়াসে চালাচ্ছেন চালক! সেই ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

আমাদেরকে প্রতিদিনও এক থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। এই যাতায়াত করার জন্য মানুষ বিভিন্ন যান বাহন ব্যবহার করে থাকে। এই যান বাহন গুলো একেক স্থানে একেক মতো। এনেকেই যাতায়াত

আমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহআমেরিকার হ্রদ থেকে উদ্ধার ভারতীয় ইঞ্জিনিয়ারের দেহ

গত ৯ এপ্রিল নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সি ভারতীয় আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার ৷ মঙ্গলবার তাঁর দেহ মিলেছে মেরিল্যান্ডের একটি ছোট হ্রদ থেকে ৷ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিংটানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

চিনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভয়াল এই ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং সিরিয়ার বহু বাড়ি ও বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তায়-রাস্তায় বিরাট ফাটল