বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল

বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল


পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া পাত্রসায়ের এলাকা বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি নেতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। এর পাশাপাশি ওই বিজেপি নেতার পরিবারের অন্যান্য সদস্য মারধর করার সঙ্গে সঙ্গে বাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

আরো পড়ুন- এমন ভাবে হত্যা করতে হবে যাতে শিশুদের রক্ত ছিটকে গিয়ে তার মুখের উপর পরে! ৮০০ নিষ্পাপ শিশুর হত্যাকারী ফরাসি সৈনিক গিলেস ডি রাইস

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কয়েকজন দুষ্কৃতী ওই শ্যামাপদ বাউরির বাড়িতে চড়াও হয়। এরপরেই তারা লাঠিসোটা, রড, কুড়ুল দিয়ে বিজেপি নেতাকে একের পর এক আক্রমণ করেন। বিজেপির ওই বুথ সভাপতিকে কুড়ুল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কোপ মারার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক মারধর ও বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বিজেপির বুথ সভাপতিকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার তীব্র নিন্দা করে সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামি বলেন, ‘বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাপস বারির নেতৃত্বে ১০-১২ জন দুষ্কৃতী শ্যামাপদ বাউরিকে মারধোর করেছে। ওই ঘটনা দেখলে শিউরে উঠতে হয়।’ এরপরই তিনি বহুচর্চিত বগটুই কাণ্ড ও লালন শেখের মৃত্যুর উদাহরণ টেনে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পাত্রসায়র এলাকায় যারা এই ধরণের দুষ্কর্ম করছেন তাঁদের পরিবারের লোকেরা এঁদের শোধরানোর ব্যবস্থা করুন। আর তা না করলে লালন শেখের পরিবারের লোকেদের মতো কান্নাকাটি করতে হবে।’ যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওরকমভাবেই যুক্ত নয় এমনটাই দাবি তৃণমূলের।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত জানান, ‘এটা ব্যক্তিগত বিবাদ এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয়। বিজেপি মিথ্যা প্রচার করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনCBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে EDঅনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর,

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি

কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাইকাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই

এই বাংলা ডেস্কঃ কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার মাল ও নগদ টাকা চুরি করে গ্রেফতার তার কর্মচারী সুমন রায় (Suman Roy)। জানা গিয়েছে ধৃত সুমন রায় (Suman Roy)

প্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়লপ্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়ল

কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান কার্ড (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিংক করিয়ে নিতে হবে। আর বাড়ানো যাবে না এই সময়সীমা। এহেন সিদ্ধান্তের