বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ? - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?


ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে জাকির বিস্তর ‘মুন্সিয়ানা’-র সঙ্গেই কাজ করতেন। সেই জাকিরই পরে মন্ত্রীও হয়েছিলেন। গত দশ বছরে নিজের নামে দশটি কলেজ, আটা মিল, তেল মিল, রাইস মিল ও বিড়ি কারখানার মালিক হয়ে উঠেছেন জাকির । নিজের নামে কলেজ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা বাড়িয়েছেন । বিরোধীরা বলেন, খুব কম সময়ে আঙুল ফুলে কলাগাছ হয়েছে রাজের প্রাক্তন মন্ত্রী। সেই জাকির এখন বিপাকে। বুধবার তাঁর বাড়িতে আয়কর দফতরের তরফে অভিযান চালানো হয়। হিসাব বর্হিভূত কোটি কোটি টাকা তাঁর বাড়ি, অফিস থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

আরো পড়ুন- মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

জাকিরের রাজনীতিতে পা: শিল্পপতির তকমা পেয়েও প্রত্যক্ষ রাজনীতিতে আসতে চাননি জাকির হোসেন ৷ বরাবর অধীর চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাঁর । সেই সূত্রে অধীর চৌধুরী তাঁকে রাজনীতিতে আসার অফার দিলেও বারবার তা প্রত্যাখ্যান করেন জাকির (Story of Jakir Hossain)। তবে 2016 সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি । তৃণমূলের প্রতীকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যে সর্বোচ্চ ভোট প্রাপক হিসাবে রেকর্ড গড়েন । মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনকে (Former TMC Minister Jakir Hossain) শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রীর পদে জায়গা করে দেন তাঁর মন্ত্রিসভায় । 2021 সালের নির্বাচনের আগে ধুলিয়ান স্টেশনে বিস্ফোরণ হামলায় গুরুতর জখম হন তিনি । কলকাতা থেকে কপ্টারে উড়ে এসে মনোনয়ন পত্র দাখিল করেন । ফের জিতে বিধায়ক হলেও সেবার আর মন্ত্রিসভায় জায়গা পাননি । প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করোনায় মৃত্যুর কারণে জঙ্গিপুর বিধানসভা নির্বাচন পিছিয়ে যায় । জাকিরের কেন্দ্রে নির্বাচনের আগেই মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছিল । তাঁর রাজনৈতিক এবং ব্যবসায়িক প্রতিপক্ষ হিসাবে বারবার উঠে এসেছে সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের নাম । এমনকি ধুলিয়ান স্টেশনে তাঁর উপর হামলার ঘটনায় তদন্তকারী সংস্থা সরাসরি ইমানি বিশ্বাসের উপরই ইঙ্গিত করেছিলেন ।

বাড়ি ও সম্পত্তি: জাকির হোসেনের বাড়ি সুতি থানার অরঙ্গয়াবাদ । তবে জঙ্গিপুর, বহরমপুর, কলকাতা, দিল্লি ও কানপুর-সহ রাজ্যের একাধিক জায়গায় অফিস ও বাড়ি রয়েছে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা জাকির শুরু থেকেই শিল্পপতি হওয়ার স্বপ্ন দেখতেন । মুন্সিরা বাজার থেকে বিড়ির পাতা ও মশলা দাদনে এনে শ্রমিকদের দিয়ে বিড়ি বাঁধায় । পরে সেই বিড়ি সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে । জাকির হোসেন এমন চারজন বিড়ি শিল্পীদের নিয়েই কাজ শুরু করেছিলেন । এরপর 2008-09 সালে আত্মপ্রকাশ ঘটে তাঁর নিজস্ব শিব বিড়ির । তবে নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তাঁর প্রতিষ্ঠানগুলির নাম শিব কেন তা আজও কেউ জানে না । শুধু নাম নয় । প্রতিষ্ঠানের লোগোতেও রয়েছে শিব ঠাকুরের ছবি । শিব বিড়িই জাকির হোসেনকে ব্যবসার শীর্ষে পৌঁছে দিয়েছিল ।

এরপর এক এক করে জাকির হোসেনের হাত ধরে আত্মপ্রকাশ ঘটেছে শিব রাইস মিল, শিব আটা মিল, শিব তেল মিলের । নিজের শিক্ষাগত যোগাত্য কম হলেও এখন ন’টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিক তিনি । রয়েছে বিএড, ডিএলএড, পলিটেকনিক ও ফার্মাসিস্ট -সহ একাধিক কলেজ । তবে এই মুহূর্তে এলাকায় দানধ্যানে ‘মসিহা’ জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের হানায় মুষড়ে পড়েছেন তাঁর অনুগামীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গেউত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব। দেশ বিদেশ থেকে পাখিপ্রেমীরা ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গে। জঙ্গলে, পাহাড়ে ঘুরছেন পর্যটকরা। কাঁধে আধুনিক ক্যামেরা। কেউ আবার মনের ক্যামেরায় তুলে রাখছেন পাখির ছবি। কখনও চিলাপাতা, কখনও কোদালবস্তি

শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীরশুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর

গত পয়লা জুন নিগৃহীত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনের সমর্থনে এক মৌন মিছিলে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পরের দিন সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের উপর নিপীড়নের প্রতিবাদে মোমবাতি মিছিলেও

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি

বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতেবিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে

মহিলাদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেই দলেরই ব্যাটার হৃষিতা বসুর ঘরে ফেরায় অপেক্ষায় হাওড়ার বালিটিকুরি। রবিবার ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পড়শিরা। সব মিলিয়ে কার্যত

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কামুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, একাধিক মৃত্যুর আশঙ্কা

মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তবে বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বাস চালকের। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস এবং লরির মুখোমুখি

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

কাটোয়াঃ মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী সে। এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন