মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন? - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?

মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?


বকেয়া আদায়ের দাবিতে দু’দিন রেড রোডে বাবাসাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না কর্মসূচি শেষ হওয়ার ৪৮ ঘণ্টা মধ্যেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। ১০০ দিনের কাজের অর্থ বন্ধ প্রায় দেড় বছর। এ ছাড়াও, আবাস, সড়ক যোজনা-সহ মোট ১০৬টি প্রকল্পে বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার, এমনটাই অভিযোগ রাজ্য সরকারের। পাল্টা বিজেপির জবাব, আগে পাওয়া কেন্দ্রীয় সরকারি অর্থের হিসেব দিতে না পারাতেই বরাদ্দ বন্ধ রয়েছে। এ ক্ষেত্রে কোনও রাজনীতি নেই। এমনই সংঘাতের আবহে একটি প্রকল্পের বরাদ্দ অর্থ রাজ্যকে দিয়েছে কেন্দ্র।

আরো পড়ুন- বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল

এই বরাদ্দ এসেছে মিড ডে মিলের জন্য। বরাদ্দ হয়েছে ৬৩৮ কোটি টাকা। যা রাজ্য সরকারের বকেয়ার দাবির কাছে অনেকটাই কম বলে মনে করছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পাওনার পরিমাণ এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা। রাজ্যের পাওনার মধ্যেই রয়েছে মিড ডে মিলের বিষয়টিও। নবান্নের একাংশ মনে করছে, গত জানুয়ারি মাসে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিল কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেই এ বার গত অর্থবর্ষের বকেয়া বরাদ্দ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থ পাঠালেও যে পশ্চিমবঙ্গের মিড ডে মিল পরিষেবা নিয়ে কেন্দ্রীয় নজরদারি চলবে, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। কারণ রাজ্যের মিড ডে মিল নিয়ে অডিট চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে গত মার্চ মাসেই।

মিড ডে মিল নিয়ে বকেয়া বরাদ্দ পাঠালেও, অন্য ক্ষেত্রে বকেয়ার টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে কোনও সংবাদ নবান্নকে জানায়নি কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এই খাতে রাজ্যের বকেয়ার পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। আবার আবাস যোজনায় ২ হাজার ৮০০ কোটি টাকাও বকেয়া রয়েছে। এই বিপুল পরিমাণ বকেয়ার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী বুধ এবং বৃহস্পতিবার রেড রোডে ধর্না দিয়েছেন। ধর্নার শেষের দিন তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাজধানী দিল্লিতে গিয়ে ধরনা দেওয়ার। আর সেই হুঁশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যেই অল্প হলেও, রাজ্য পেল তার বকেয়া বরাদ্দের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায় । নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগরে

দিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্যদিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য

দলের কর্মসূচিতে বিক্ষোভ, দিদির দুত হয়ে গ্রামের ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য। বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের দিহিপাড়া গ্রামে উত্তেজনা। দিদির দূত কর্মসূচিতে গ্রামে দেবাংশু ভট্টাচার্য আসার পর উত্তেজনা।‘এলাকার কোনও উন্নয়নই হয়নি,

সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁসসুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

সুজন চক্রবর্তীর পর এবার সুশান্ত ঘোষ। বাম আমলে ‘চিরকুটে’ চাকরি নিয়ে আরও একবার তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, নিজের পরিবার ও আত্মীয়দের অনেককেই স্রেফ ‘সুপারিশে’র জোরে চাকরি পাইয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ।

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্কবকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজবাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ

দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা