সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায় - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়


‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায় । নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের বক্তব্য, মেলেরডাঙা থেকে মাড়গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রক্ষা করা হয়নি। যার জেরে মাড়গ্রাম হয়ে রামপুরহাট যেতে অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় গ্রামবাসীদের। এ ছাড়াও আবাস যোজনায় বাড়ি, বার্ধক্যভাতা না-পাওয়া, দুয়ারে সরকারে নাম না-থাকা নিয়েও অনেকে ক্ষোভ উগরে দেন।এমনকী তাঁকে বসন্তের কোকিল বলে মন্তব্য করেন অনেকে। কোনওক্রমে গ্রামবাসীদের বুঝিয়ে এলাকা ছাড়েন শতাব্দী।

আরো পড়ুন- সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত হয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

এদিন রামপুরহাটের মেলেরডাঙায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি পালন করতে যান শতাব্দী। সাংসদকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, সারা বছর সাংসদের দেখা পাওয়া যায় না। সাংসদকে পাওয়া যায় শুধু ভোটের সময়। মেলেরডাঙা থেকে মাড়গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ। বারবার পঞ্চায়েতে জানিয়েও কাজ হয়নি। গ্রামে পাকা বাড়ির মালিকরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় একের পর এক ঘর পেয়েছেন। কিন্তু প্রকৃত প্রাপকরা বঞ্চিত।

বিক্ষোভের মুখে শতাব্দীকে বলতে শোনা যায়, আপনার বাড়ির সবার একসঙ্গে ক্ষিদে পায় তাহলে কি আপনি তাদের একসঙ্গে খেতে দিতে পারবেন? আপনাকে এক এক জন করে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ও তেমনই করছেন। আপনাদের অভাব অভিযোগ আমার কাছে জমা দিন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দেব। এর পর বিষ্ণুপুর গ্রামে গিয়েও প্রায় একই রকম অভিজ্ঞতা হয় শতাব্দীর।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে জেলায় জেলায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হবে তৃণমূলের নেতা – মন্ত্রী – সাংসদদের। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে তৃণমূলেরই উপপ্রধানের বিক্ষোভের মুখে পড়ে পালান কলকাতা থেকে পাঠানো এক নেতা। তার পর মুর্শিদাবাদের শ্রীহট্টি গ্রামে বিক্ষোভের মুখে পড়তে হয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। বিকেলে নদিয়ার চাকদায় বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকাপঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও

পঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দুপঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দু

আগামী জুলাইয়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election) হওয়ার এক ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে, সেই সম্ভাবনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দুর্নীতিতে

বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারাবন্দুক বাজের হামলা মালদার স্কুলে! ‘পণবন্দি’ পড়ুয়ারা

মালদা: বন্দুক বাজের হামলা মালদার স্কুলে! স্কুলে ‘পণবন্দি’ পড়ুয়ারা। সপ্তম শ্রেণির ক্লাসরুমে ঢুকে পড়ে বন্দুকবাজ। আগ্নেয়াস্ত্র ছাড়াও বন্দুকবাজের সঙ্গে ছিল অ্যাসিড বোমাও। ঘটনা মালদার মুচিয়া চন্দ্র মোহন হাইস্কুলে। আমেরিকায় হামেশাই

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক

মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?

বকেয়া আদায়ের দাবিতে দু’দিন রেড রোডে বাবাসাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না কর্মসূচি শেষ হওয়ার ৪৮ ঘণ্টা মধ্যেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। ১০০ দিনের কাজের

তৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে থেকে উদ্ধার ১১ কোটিতৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে থেকে উদ্ধার ১১ কোটি

মুর্শিদাবাদঃ জঙ্গিপুরের তৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে উদ্ধার ১১ কোটি টাকা। বুধবার দিনভর তল্লাশি চালানো হয় বিধায়কের বিড়ি কারখানায়। চারটি বিড়ি কারখানা থেকে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার করা