উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে - Ei Bangla
Ei Bangla ভারত উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে

উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে


বিজেপিশাসিত উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্ত চেয়ে মিছিল করছিলেন সরকারি চাকরিপ্রার্থীরা। তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আহত একাধিক চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে পাল্টা পুলিশের উপর পাথরবৃষ্টির অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা দেহরাদূনে।

আরো পড়ুন- জাদেজার কব্জির মোচড়ে ছিটকে গেল অস্ট্রেলিয়া, ১৭৭-এ ধ্বংস ক্যাঙারুরা

গত কয়েক দিন ধরেই দেহরাদূনে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। তাঁদের দাবি, উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগপ্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে। কী কী বেনিয়ম তা ধরতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। খুব সম্প্রতি উত্তরাখণ্ডে একটি সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। প্রশ্ন ফাঁসে যুক্ত থাকার অভিযোগে পুলিশ কয়েক জনকে গ্রেফতারও করে।

অভিযোগ, ধৃতরা ২০২১-এর ৪ এবং ৫ তারিখে ডিসেম্বর হয়ে যাওয়া স্নাতকস্তরের পরীক্ষায় বসেছিলেন বলে জানা গিয়েছে। পরীক্ষা পরিচালনের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

অভিযোগ কার্যত মেনে নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি তদন্তের নির্দেশ দেন এবং দোষীদের কঠোরতম শাস্তির সুপারিশ করেন। কিন্তু তাতে খুশি নন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি সিবিআই তদন্তের। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন তাঁরা। এই প্রসঙ্গেই বৃহস্পতিবার মিছিল করছিলেন তাঁরা। সেই সময়ই পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের দাবি, মিছিল থেকে তাঁদের দিকে পাথরবৃষ্টি শুরু হওয়ার পরই বাধ্য হয়ে মৃদু লাঠি চালিয়ে ভিড় ফাঁকা করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসেরআইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের

আত্মনির্ভর ভারতের দিকে আরও একধাপ এগলো ভারতীয় নৌ-সেনা। যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্তে সফলভাবে অ্যারেস্টেড ল্যান্ডিং করল যুদ্ধবিমান তেজস। প্রতি ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগের যুদ্ধবিমানটি তার গতি কমিয় শূন্যতে নিয়ে আসতে

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুরবিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মানগরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত।

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে এই ছবিটিকে করমুক্ত করে দিয়েছে। আবার অনেক রাজ্য সিনেমাটিকে ব্যান করে দিয়েছে। এই সিনেমা নিয়ে

নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়ানারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া

নারী থেকে পুরুষ হয়েই গর্ভবতী! দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন জাহাদ জিয়া। মা হওয়ার স্বপ্ন পূরণ করতে চলেছেন কেরালার তিরুঅনন্তপুরমের বাসিন্দা জাহাদ এবং কোঝিকোড়ের বাসিন্দা জিয়া পাভাল। দু’বছর আগে