নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু'হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি'র - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র


রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর। নায়ক-নায়িকা থেকে উঠতি মডেল, কে আসতেন না সেখানে! রাতভর চলত হুল্লোড় ও নিষিদ্ধ মাদক সেবন। সেই সূত্রেই ওই পার্টিতে নিয়মিত দেখা যেত বড় মাপের দুই ড্রাগ কারবারিকে। তারা সেখানে নিষিদ্ধ মাদক সরবরাহ করত। এমনই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ওই দুই মাদক কারবারির সঙ্গে কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। অভিযুক্ত কুন্তল মাদক কারবারেও কোনওভাবে জড়িত কি না, এখন তার উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি।

আরো পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতে শান্তনু বন্দোপাধ্যায়

ইতিমধ্যেই কুন্তলের সঙ্গে টালিগঞ্জের নায়ক-নায়িকা ও মডেলদের যোগ মিলেছে। যুবনেতার বিভিন্ন অনুষ্ঠান ও সন্তানদের জন্মদিনের পার্টিতে হাজির থেকেছেন তাঁরা। নিয়োগ দুর্নীতির টাকায় কাউকে গাড়ি বা ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে। কুন্তলের ব্যাঙ্কের নথিতে অভিনয় জগতের গ্ল্যামার গার্লদের সঙ্গে টাকা লেনদেনের হদিশ পেয়েছেন ইডি অফিসাররা। কিন্তু টলিপাড়ার তারকাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ইতিবৃত্ত এখানেই শেষ নয়। তদন্তকারীরা জানতে পেরেছেন, নায়িকা-মডেলদের নিয়ে আমোদ-প্রমোদের জন্য মাঝেমধ্যেই হুল্লোড় পার্টির আয়োজন করা হতো বাইপাসের পার্শ্ববর্তী ওই ফ্ল্যাটে। পার্টির রাতে অভিজাত ওই আবাসনে বিলাসবহুল গাড়ির লাইন পড়ে যেত। খানাপিনা আর নাচাগানার স্ফূর্তির সঙ্গে চলত কোকেন বা অন্য মাদক সেবন। পুরো আসরটি পরিচালনা করতেন কুন্তল। ওই ফ্ল্যাটে রেভ পার্টির কথা অন্য আবাসিকদেরও অজানা ছিল না। কিন্তু মুখ খোলার সাহস দেখাতেন না তাঁরা।

তদন্তকারীদের কাছে অবশ্য সবথেকে চাঞ্চল্যকর বিষয়—ওই রেভ পার্টিতে দুই মাদক কারবারির উপস্থিতি। ইডির কাছে আসা তথ্য অনুযায়ী, তাদের সঙ্গে যুবনেতার পরিচয় একটি অভিজাত ক্লাবে। প্রথম প্রথম দু’জনের কাছ থেকে অল্প পরিমাণে নিষিদ্ধ মাদক কিনতেন কুন্তল। তা সেবন করতেন ক্লাবে আসা সঙ্গিনীদের সঙ্গে। পরে রেভ পার্টিতেও যাওয়া শুরু করেন তিনি। আর সেখান থেকে ‘থিম’ ধার করে নিজের ফ্ল্যাটে আসর বসানোর শুরু। অফিসাররা বলছেন, কুন্তলের বিভিন্ন সিনেমা ও মিউজিক ভিডিও কাজ করেছেন বিভিন্ন নায়ক-নায়িকা। তাঁদের দিয়ে পুজো বা অন্য অনুষ্ঠানের উদ্বোধনও করিয়েছেন যুবনেতা। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন করাতে নিয়ে গিয়েছেন বহু মডেলকে। মোটা টাকা দিয়েছেন প্রত্যেককে। নিজের ঘনিষ্ঠ বৃত্তে থাকা গ্ল্যামার জগতের ওই তারকাদেরই নিজের ফ্ল্যাটের পার্টিতে আমন্ত্রণ জানাতেন কুন্তল। সেই ডাকে সাড়া দিয়ে হাজির থেকেছেন নায়ক-নায়িকা-মডেলরা। সেখানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হতো নিষিদ্ধ মাদক। ইডি বলছে, মাদক কেনার জন্যই ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট করতেন কুন্তল। জিজ্ঞাসাবাদের মুখে পড়া যুবনেতার ঘনিষ্ঠরা ওই মাদক কারবারিদের সম্পর্কে তদন্তকারীদের তথ্য দিয়েছেন। মাদক ব্যবসায় জড়িতদের মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার বিষয়টিও তাই এখন উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

পঞ্চায়েতের আগে তৃণমূলে বড়সড় ভাঙন! গাজলে শতাধিক কর্মী যোগদিল BJP-তেপঞ্চায়েতের আগে তৃণমূলে বড়সড় ভাঙন! গাজলে শতাধিক কর্মী যোগদিল BJP-তে

মালদাঃ দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন ধরালো বিজেপি (BJP)। গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলাপাড়া এলাকায় তৃণমূলের প্রায় ৩৫টি পরিবারের শতাধিক কর্মী সমর্থকেরা দলত্যাগ

বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্রবিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্র

মালদাঃ বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো দাবি মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের

ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জনভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন

অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূতের সাথে সরাসরি কথা বলার।! কিন্তু সঠিক জায়গা আর অন্যান্য উপকরণের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্ল্যানচেট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কলম্বিয়ার একটি স্কুলের

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দেরতৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের

মালদা: মির্জাতপুর এলাকায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বুধবার অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো।পরানপুর গ্রাম পঞ্চায়েত