কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার


আগরতলাঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস এবং সিপিএম। এটা একেবারে নিশ্চিত করে দিয়েছেন CPIM এবং Congress নেতারা। আর এই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। কংগ্রেসের নেতাদের CPIM-র সদস্যপদ নেওয়ার পরামর্শ দিলেন তিনি। এক সময়ে Manik Saha ছিলেন কংগ্রেসে। পরে তিনি যোগ দেন BJP-তে। BJP-র রাজ্য সভাপতিও হন তিনি। গত বছর তাঁকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয়।

আরো পড়ুন- ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়া

এদিকে সেই রাজ্য থেকে শাসক BJP-কে সরাতে সবাইকে জোট বাঁধার ডাক দেয় কংগ্রেস এবং CPIM। তাঁদের দাবি, এই নির্বাচনেই ত্রিপুরা BJP-র অপশাসন থেকে মুক্ত হবে। অন্যদিকে, বাম এবং কংগ্রেসকে বিঁধেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মানিক সাহা বলেন, “আমি আমার রাজনৈতিক জীবনে এই রকম অদ্ভূত জিনিস ত্রিপুরায় দেখিনি। আগে, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল CPIM এবং বামেরা। এটা সেখানের অনেক কংগ্রেস নেতাই মেনে নিতে পারেননি। বাংলায় তাঁদের অনেকেই চলে গিয়েছিলেন তৃণমূলে। কারণ তারা CPIM-এর সঙ্গে কোন সমঝোতা করতে চাননি। বাংলার নির্বাচনে একেবারে শূন্য পেয়েছে বাম-কংগ্রেস জোট। আর এখানে তারা একই জিনিস করতে চাইছেন। এখানে কংগ্রেস তো CPIM-র সঙ্গে ঘর করতে শুরু করে দিয়েছে।”

সেই সঙ্গেই তিনি বলেন, “কংগ্রেস আগেও একাধিকবার তাঁদের রাজনৈতিক পরিচয় বদলেছে। এখানে তারা CPIM-র সঙ্গে জোট গড়ে মানুষকে বোকা বানাতে চাইছে। তারা এক কাজ করুন, একটা অশুভ আঁতাত বা জোট করার পরিবর্তে পুরোপুরি মিশে যান CPIM-র সঙ্গে। কংগ্রেসের নেতাদের উচিত CPIM-র সদস্যপদ গ্রহণ করে নেওয়া।” তিনি বলেন, সেই জোটে TIPRA যাবে কী না তা নিয়ে আমার কোন ধারনা নেই। তবে তারা যাই করুন না কেন, এতে BJP-র ভয় পাওয়ার কিছু নেই।”

মানিক সাহার দাবি, এবারের নির্বাচনে CPIM এবং Congress দুই দলই হারবে। কারণ, তাঁদের এই অশুভ আঁতাত সেই রাজ্যের মানুষ মেনে নেবেন না। তাঁর দাবি, “কংগ্রেসের অনেক কর্মীই এই জোটে হতাশ। নিচুতলার কংগ্রেস কর্মীরা CPIM ক্যাডারদের হাতে অত্যচারিত হয়েছিলেন। এখন সেই বামেদের হাত ধরেই হাঁটতে চাইছে কংগ্রেস। সেটা মেনে নিতে পারছেন ওই কর্মীরা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের মতে, এটাই CPIM-র শেষ যাত্রা। কংগ্রেস ত্রিপুরার একেবারে ‘পোস্টার’ হয়ে যাবে বলেও দাবি তাঁর।

সেখানের শাসকদলের নেতাদের দাবি, কংগ্রেস এবং সিপিএমের -র এই জোট প্রমাণ করেছে যে তারা BJP-কে ভয় পাচ্ছে। সেখানের কংগ্রেস এবং CPIM-র কোন আদর্শ নেই বলেও দাবি করেছেন তারা। অন্যদিকে ত্রিপুরার তৃণমূলের দাবি, কংগ্রেস এবং বামেদের এই জোটকে ভালোভাবে নেবেন না সেখানের সাধারণ বাসিন্দারা। এর সুফল পাবে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপিরঅসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে

চলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলওচলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলও

সফ্‌টঅয়্যার এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যায় বিভিন্ন অ্যাপও। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে

চলছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষচলছে বৃষ্টি, স্বস্তিতে সাধারণ মানুষ

বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার কলকাতাতেও চলছে বৃষ্টি। ইতিপূর্বে বৃষ্টির গতিবেগ বেশি থাকলেও বর্তমানে কলকাতায় হালকা বৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে ঠাণ্ডা আবহাওয়া বজায় রয়েছে কলকাতায়।

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই