এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে? - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?


হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর পাওয়া গিয়েছে। একটি ট্রেন চলবে হাওড়া থেকে পাটনা রুটে, অন্যটি চলবে হাওড়া এবং বারাণসীর মধ্যে।

কবে আসছে ট্রেন দুটি : এখনো অবধি যা খবর পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে যে, আগামি এপ্রিল মাস থেকে বন্দেভারত ছুটবে এই রুটে। আগামী সময়ে মোট ৩টি বন্দে ভারত চলবে বিহারের ওপর দিয়ে। এর মধ্যে দুটি চলবে হাওড়া থেকে আর একটি পাটনা এবং রাঁচির মধ্যে।

ট্রেন দুটি শুরু হলে পাটনা এবং হাওড়ার মধ্যে যোগাযোগ যেমন বাড়বে, তেমনই মানুষের যাত্রার সময় আরো কমবে। বর্তমানে সাধারণ এক্সপ্রেস ট্রেন ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগায় দুই স্থানের মধ্যে যোগাযোগ করতে। রাজধানী এক্সপ্রেস ৭ ঘণ্টা সময় নেয়। বন্দে ভারত আসার পর এই সময় অনেকটাই কমে যাবে সেটা আশা করা যায়।

আরো পড়ুন- ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

উল্লেখ্য, বর্তমানে একটি বন্দে ভারত চলে বাংলার ওপর দিয়ে। ভোর ৫:৫৫তে হাওড়া থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওয়ানা হয় সেটি। এরপর দুপুর ১:২৫ এ দার্জিলিং পৌঁছায় ট্রেনটি। দুপুর ৩.০৫ এ দার্জিলিং থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ফিরতি ট্রেনটি।

বন্দে ভারত এই রুটে আসার পর যাত্রী পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যাত্রার সময়ে অবশ্য খুব একটা পরিবর্তন আসেনি। কিন্তু রেল ট্র্যাক পরিবর্তনের কাজ সম্পূর্ন হলে সেখানেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রসঙ্গত ওপরের দুটি ট্রেন ছাড়া হাওড়া থেকে রাঁচির রুটে আরো একখানা ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে

স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে জন্ম গ্রহণ করেছে! বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র মন্তব্যে বিতর্কে ঝড়

স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেতার দাবি, স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদি হয়ে এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন। বিজেপি নেতার মন্তব্যে রাজ্যজুড়ে বিতর্কের

কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাইকাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে দুঃসাহসিক চুরি, ধৃত বিজেপি নেতার ভাই

এই বাংলা ডেস্কঃ কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার মাল ও নগদ টাকা চুরি করে গ্রেফতার তার কর্মচারী সুমন রায় (Suman Roy)। জানা গিয়েছে ধৃত সুমন রায় (Suman Roy)

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

মালদাঃ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের ।

নবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমারনবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাই অভিযানকে কেন্দ্র করে মারামারি, হুড়োহুড়ি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

East West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রোEast West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রো

পরিকল্পনা ছিলই। এপ্রিলেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হচ্ছে ট্রায়াল রান। দুটি রেক আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে। মেট্রো সূত্রে খবর তেমনই। আরো পড়ুন-