বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও

বদলে যাবে কলকাতার ছবি! এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও


মেট্রোর মতোই এবার গঙ্গার নীচে দিয়ে ছুটবে গাড়িও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর শুরু করতে চলেছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ডিপিআর-তৈরির কাজ শুরু হয়েছে। বেলজিয়ামের ধাঁচে এই সুড়ঙ্গ তৈরি হবে বলে খবর। নেতাজি সুভাষ ডক থেকে শালিমার বা বোটানিক্যাল গার্ডেন অবধি এই টানেল হবে। চলুন বিস্তারিত জেনে নিন।

প্রসঙ্গত, এই এলাকায় যানজটের কারণে মানুষকে প্রতিনিয়ত ঝামেলা পৌয়াতে হয়। এবার এই যান যট কমানোর জন্যই অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতুর উপর চাপ কমানোর জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইভেট গাড়ি ও মালবাহী গাড়ি এই পথ ধরে যাতায়াত করবে। পরবর্তীতে এই রুট ধরে ট্রেন চলাচলও শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। তবে এখনো প্রকল্পের কাজ শুরু হয়নি। সবেমাত্র ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট (Details Project Report) তৈরি করা হয়েছে।

জানিয়ে রাখি, গঙ্গার নীচে দিয়ে এই সুড়ঙ্গ তৈরি হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর আর্থিক ভাবেও স্বচ্ছল হয়ে উঠবে। ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট তৈরি কাজ দেওয়া হয়েছে এক বড় কোম্পানিকে। ওই সংস্থাই ট‍্যানেল তৈরি করবে। যদিও এটা প্রথম নয়। এই ধরণের ট‍্যানেল বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের শেল্ড নদীর নীচেও তৈরি করা হয়েছে।

‘‘বন্দর এলাকায় একাধিক জায়গা থেকে কন্টেনার আসে। রাস্তা দিয়ে কন্টেনার যাতায়াত করার জন্য ব্যাপক যানজট তৈরি হয়। যানজট ঠেকাতে একাধিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তবে কলকাতা ও হাওড়া শহর এবং পাশ্ববর্তী এলাকা যানজটমুক্ত করতে এই টানেল কার্যকরী হবে। তবে টানেল কোথায় হবে ও কোন দুটি অংশকে যুক্ত করবে তা সমীক্ষা ও ডিপিআর-এ উঠে আসবে।’’ এমনটাই জানিয়েছেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবিব্যারাকপুরে প্রার্থী হচ্ছেন অর্জুন! অফিস থেকে সরনো হল মমতা অভিষেকের ছবি

এইবাংলা ডেক্সঃ তৃণমূল এবার তাকে টিকিট দেয়নি, অর্জুনের কথায় জনগর্জন সভায় ডেকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দল। তাই এবার তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অর্জুন। এদিন সকালে সাংবাদিক বৈঠক করে

ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রীডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী

বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য সরকার। সকাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে। হাজিরা খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই নির্দেশ পৌঁছে যায় বিভিন্ন দফতরের সচিবদের

পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলেপঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? জোর চর্চা তৃণমূলে

আসন্ন পঞ্চায়েত ভোটে নেতার পরিবারের সদস্যরা কি টিকিট পাবেন? তা নিয়ে জোর চর্চা তৃণমূলে। নেতার ব্যাগ, জলের বোতল ইত্যাদি বয়ে যে পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়া যাবে না, তা আগেই স্পষ্ট

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা

খণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকাখণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকা

বর্ধমানঃ টোল ট্যাক্স আদায়ের কাউন্টারে দুষ্কৃতী হামলা। টোলের কর্মীদের ব্যাপক মারধর করে আড়াই লক্ষাধিক টাকা লুট করে টোল ট্যাক্স আদায়ের দুটি অফিসে আগুন ধরিয়ে দিল এক দল দুষ্কৃতী। বুধবার ঘটনাটি

এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১

মালদা,২৩ মে : মালদহে বাজির দোকানে ভয়াবহ আগুন! মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার অধীন নেতাজি মার্কেটে বাজির দোকানে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই চারটি দোকান। মৃত এক। মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর