প্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়ল - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ প্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়ল

প্যান আধার কার্ড সংযুক্তিকরনের মেয়াদ বাড়ল


কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান কার্ড (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিংক করিয়ে নিতে হবে। আর বাড়ানো যাবে না এই সময়সীমা। এহেন সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েন বহু সাধারণ মানুষ। অল্প সময়ের মধ্যে সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ করতে নাজেহাল হয়েছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে নাগরিকদের কিছুটা স্বস্তি দিল কেন্দ্রীয় সরকার। বাড়ানো হল প্যান-আধার কার্ড সংযুক্তিকরণের মেয়াদ। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে প্যান-আধার কার্ড সংযুক্তিকরণ করার কথা ছিল। না হলে ধার্য করা হয়েছিল মোটা টাকার জরিমানা। এমনকী ওই তারিখের মধ্যে সংযুক্তিকরণ না করলে বাতিল হয়ে যেত প্যান কার্ড। কিন্তু আজ, মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হল। অর্থাৎ প্যান-আধার কার্ড সংযুক্তিকরণের মেয়াদ আরও তিনমাস বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

খণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকাখণ্ডঘোষে টোল ট্যাক্স কাউন্টারে দুষ্কৃতী হামলা, অফিসে আগুন ধরিয়ে লুট লক্ষাধিক টাকা

বর্ধমানঃ টোল ট্যাক্স আদায়ের কাউন্টারে দুষ্কৃতী হামলা। টোলের কর্মীদের ব্যাপক মারধর করে আড়াই লক্ষাধিক টাকা লুট করে টোল ট্যাক্স আদায়ের দুটি অফিসে আগুন ধরিয়ে দিল এক দল দুষ্কৃতী। বুধবার ঘটনাটি

সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায় । নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগরে

সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁসসুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

সুজন চক্রবর্তীর পর এবার সুশান্ত ঘোষ। বাম আমলে ‘চিরকুটে’ চাকরি নিয়ে আরও একবার তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, নিজের পরিবার ও আত্মীয়দের অনেককেই স্রেফ ‘সুপারিশে’র জোরে চাকরি পাইয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ।

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি

পঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দুপঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দু

আগামী জুলাইয়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election) হওয়ার এক ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে, সেই সম্ভাবনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দুর্নীতিতে

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।