নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),রাজনীতি নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের

নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের


নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর বিরোধী দলনেতার কেন্দ্রে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার নির্বাচনে জেতার ফলস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করে TMC। এর আগে গত বিধানসভা নির্বাচনে এই আসনেই মুখ্যমন্ত্রীকে পরাস্ত করেছিলেন BJP বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসলে সাম্প্রদায়িক বিভাজনকে হাতিয়ার করেই BJP শক্তি বাড়িয়েছিল, এখন আর সেই পরিবেশ বা পরিস্থিতি নেই – ধন্যবাদ জ্ঞাপন সভার মঞ্চ থেকে এমনটাই বার্তা তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের (Jaiprakash Majumder)।

সমবায় নির্বাচনের ফলকে সামনে রেখেই রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্রে বিরোধী দলনেতাকে কোণঠাসা করতে চাইছে রাজ্যের শাসক দল। এদিনের মঞ্চ থেকে সেই বার্তাই উঠে আসে। জয়প্রকাশ এদিন বলেন, “নন্দীগ্রামের (Nandigram) মাটিতে আর শুভেন্দু অধিকারীর ঠাঁই নেইনন্দীগ্রাম শুভেন্দু আক্রমণ ছায়া প্রকাশনী । ভেটুরিয়ায় সমবায়ের ভোটে তৃণমূল কংগ্রেসের নিরঙ্কুশ জয়ের নিরিখে এবার নন্দীগ্রাম থেকেই রাজ্যের বিরোধী দলনেতাকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।”

আরো পড়ুন- অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে

প্রসঙ্গত, ভেটুরিয়ায় সমবায় নির্বাচনের সকাল থেকেই দফায় দফায় অশান্তি লেগে ছিল এলাকায়। দুই দলই একে ওপরের বিরুদ্ধে বহিরাগত লোক ঢোকানোর অভিযোগ তোলে। সেই অশান্তির প্রসঙ্গ টেনেই এদিন জয়প্রকাশ বলেন, “সাম্প্রদায়িক বিভাজন এনে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির কৌশল নিয়েছেন শুভেন্দু। কথায় কথায় শাসানি, সন্ত্রাসের হুমকি দিয়ে চলেছেন। সাধারণ মানুষ আর ওকে ভয় পায় না। ভেটুরিয়া সমবায় ভোটে বহিরাগত দুষ্কৃতী ঢুকিয়ে বোমাবাজি, গুলি চালাবার ষড়যন্ত্র করেছিলেন বোমার রাজা, লোডশেডিংয়ের রাজা শুভেন্দু।”

এদিন সভায় দলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষকান্তি ভূঁইয়া, সভাপতি সৌমেন মহাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রতি নন্দীগ্রামের (Nandigram) ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২ টি আসনের মধ্যে ১২ টিতেই জয়লাভ করে তৃণমূল। নন্দীগ্রাম শুভেন্দুর বিধানসভা। সেই বিধানসভায় সমবায় নির্বাচনে খাতা খুলতে না পারায় কটাক্ষও শোনা যায় তৃণমূল নেতৃত্বদের মুখ থেকে। পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে তৃণমূলের ক্ষমতা যে বৃদ্ধি পাচ্ছে তা সমবায় নির্বাচনে জয় হোক অথবা BJP থেকে তৃণমূলে যোগদান হোক, তা প্রমাণিত বলেই দাবি তৃণমূল জেলা নেতৃত্বদের।

তবে স্থানীয় BJP নেতৃত্বের বক্তব্য, সমবায় নির্বাচনে তো সাধারণ মানুষ অংশগ্রহণ করে না। তাই সেটাকে নিয়েই তৃণমূলের এই উল্লাস স্থানীয় বাসিন্দাদের কাছেই দৃষ্টিকটু।
আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) এই এলাকা থেকে জনসাধারণের সমর্থন বিজেপির সঙ্গে থাকবে বলে দাবি তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

দিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিমদিল্লিতে অনুব্রতকে জেরা করবে ইডি-র ৬ সদস্যের বিশেষ টিম

গতকাল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। মধ্যরাতে আদালতে শুনানির মাধ্যমে আগামী ১০ মার্চ অবধি তাঁকে নিজেদের হেফাজতে পেয়েছে ইডি। এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তারা। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ

মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেকস্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি