জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ


মালদাঃ- যাত্রী উঠানো কে কেন্দ্র করে বচসা। ক্ষুদ্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো ও ম্যাক্সিমো চালকেরা। রবিবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের চাঁচল -হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়কের নজরুল বাস টার্নিমিনাস চত্বরে। ঘটনায় ম্যাক্সি চালককে মারধরের অভিযোগ তোলেন টোটো চালকের বিরুদ্ধে।আহত ম্যাক্সি চালক রজিত আলীকে(৫৩) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। টোটো চালক সানু সরকারকে চাঁচল থানার পুলিশ আটক করে তদন্ত শুরু করেছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বরুপগঞ্জ লাইনের চেনে টোটো চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করে।সেখানেই যাত্রী উঠানোকে কেন্দ্র টোটো চালকের সাথে ম্যাক্সি চালকের বচসা হয়।দ

আরো পড়ুন- পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর

অভিযোগ,টোটো চালকেরা বেনিয়ম ভাবে যাত্রী তোলে।যার ফলে যানজটও সৃষ্টি হয়।এদিন ম্যাক্সি থেকে যাত্রী নামিয়ে টোটোতে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।প্রতিবাদ করতে গেলেই টোটো চালক ম্যাক্সি চালককে মারধর করে বলে অভিযোগ।সেই মুহুর্তে জাতীয় সড়কে অটো দাড় করিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন অটো সহ ম্যাক্সি চালকেরা।অবরোধ তুলতে গেলে ট্রাফিক ওসি চন্দন দে কে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।অবশেষে আধ ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশ ও ট্রাফিক ওসির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।পুলিশ ঘটনাস্থল থেকে টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায়। টোটো চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান,ম্যাক্সি চালক সমিতির সম্পাদক কাদের খান।

যদিও ম্যাক্সি চালকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন টোটো চালক সানু সরকার। তিনি বলেন,ওরা অনেকজন আমি একাই। কিভাবে মারধর করলাম। ওরা গায়ের জোর দেখাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই

১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে

নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রীনিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী

নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে

মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক

নবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশননবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশন

আদর্শ আচরণ বিধি লাগু হলেও যেহেতু নবজোয়ার রাজনৈতিক কর্মসূচি তাই চলবে। আজ কল্যাণীতেই শেষ অধিবেশন। জনসংযোগ যাত্রা কাকদ্বীপে শেষ হবে। উপস্থিত থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। উত্তর ও