হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক

হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক


মালদাঃ রাজ্য-জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক।হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর এলাকার রাধিকাপুরের বাসিন্দা মোহাম্মদ মহসিন ২০১৭ সালের মার্চ মাসের ১৬ তারিখে কুমেদপুর বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষক পদে যোগদান করেন। ৭ থেকে ৮ মাস শিক্ষকতা করে এক মাসের বেতন ১৭,২৭৬ টাকা তুলেন। এরপর ওই ব্যক্তির সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় জাল নিয়োগ পত্রের বিষয় ধরে ফেলে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় তার বেতন। পরবর্তীতে বেতনের জন্য ওই ব্যক্তি হাইকোর্টের দারস্থ হলে তদন্তের ভিত্তিতে তার আবেদন খারিজ হয় এবং পাল্টা তার নামে গ্রেফতারি পরোয়োনা জারি হয়। বুধবার রাতে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত মহম্মদ মহসিনকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। ক্যামেরার সামনে ওই ভুয়ো শিক্ষক অভিযোগ করেন তার কাছে চার লক্ষ টাকা নিয়ে চাকরি করে দিয়ে ছিলেন মোথাবাড়ির এক তৃণমূল নেতা শেখ গিয়াস উদ্দিন। সমগ্র ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। সাফাই তৃণমূলের। প্রশ্নের মুখে তৎকালীন স্কুল ইন্সপেকটর সৈকত ঘোষের ভূমিকা। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে জেলা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

চোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগমচোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

এইবাংলা ডেস্কঃ মঙ্গলবার সন্ধেয় ৮টা ১৪ মিনিট নাগাদ রামকৃষ্ণলোক গমন করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর দেহ এখন শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়াম। সেখানেই