East West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে 'প্রথম' মেট্রো - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ East West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রো

East West Metro: এপ্রিলেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে ‘প্রথম’ মেট্রো


পরিকল্পনা ছিলই। এপ্রিলেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মেট্রোর অস্থায়ী ট্র্যাকে শুরু হচ্ছে ট্রায়াল রান। দুটি রেক আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে। মেট্রো সূত্রে খবর তেমনই।

আরো পড়ুন- ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়

মেট্রো পথে জুড়ছে শহর। কলকাতায় একাধিক রুটে কাজ চলছে জোরকদমে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রথমে পরিষেবা চালু হয় সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। এখন শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলছে। এই প্রকল্পেই জুড়বে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান। কীভাবে? গঙ্গার নিচে তৈরি করা হচ্ছে মেট্রো করিডোর। শুধু তাই নয়, এবছরের ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালুর কথাও জানিয়েছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

এদিকে মেট্রোর কাজ করতে গিয়ে বউবাজারে বিপর্যয় ঘটেছে একাধিকবার। অবশেষে ওই এলাকায় টানেল কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হল। আগাম সতর্কতামূলক ব্য়বস্থা হিসেবে দুর্গা পিতুরি লেন, গৌড় দে লেন এবং স্যাঁকরা পাড়া লেনে ৪৫ জন বাসিন্দাকে হোটেলে রাখা হয়েছিল। শুক্রবার সকালেই বাড়ি ফিরেছেন তাঁরা। স্বস্তিতে মেট্রো নির্মাণকারী সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

BREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরাBREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরা

নিউজ ডেক্সঃ বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) দাবিতে আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিলো হাইকোর্ট (High Court)। কোঅর্ডিনেশন কমিটির আবেদনে সাড়া দিলো হাইকোর্ট। ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

ভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীরভাইপোর দেওয়া তথ্যেই গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা, নাম না করে অভিষেককে নিয়ে বিস্ফোরক অধীর

শিক্ষক নিয়োগ থেকে গরু পাচার – একের পর এক দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নেমেছে ইডি ও সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির নেতারা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম! যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার এই বির্তকে জল ঢালার চেষ্টা করলেন বিজেপি সাংসদ ৷ এই ঘটনায় তিনি উলটে

পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীরপিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর

মালদাঃ পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে একটি পিকআপ গাড়ি আলাল থেকে গাজোলের দিকে আসছিল। অন্যদিকে একটি সাইকেল পাঁচপাড়া থেকে গাজোলের

বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূলবিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া পাত্রসায়ের এলাকা বিজেপির বুথ সভাপতিকে কুড়াল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত