আচমকাই স্ত্রী ছেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল ছাদ! অসহায় হয়ে দেখলাম - Ei Bangla
Ei Bangla আন্তর্জাতিক আচমকাই স্ত্রী ছেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল ছাদ! অসহায় হয়ে দেখলাম

আচমকাই স্ত্রী ছেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল ছাদ! অসহায় হয়ে দেখলাম


ঘুমের মধ্যেই একটা জোর ঝটকা অনুভব করেছিলেন ফরহাদ। চোখ খুলতেই জানলার কাচ ভাঙার আওয়াজ কানে আসে তার। মনে হচ্ছিল, বাইরে থেকে কেউ যেন জানলা লক্ষ্য করে পাথর ছুড়ে মারছিল। চট করে বিছানা ছাড়েন ফরহাদ। মেঝেতে পা রাখতেই বেসামাল হয়ে পড়েন। তখনই তিনি বুঝতে পেরেছিলেন কী ভয়ানক বিপদের মুখে পড়েছেন তাঁরা।

আরো পড়ুন- আইএনএস বিক্রান্তে আড়াই সেকেন্ডে অ্যারেস্ট ল্যান্ডিং তেজসের

সিএনএন-কে ফরহাদ বলেন, “ছেলে, স্ত্রী এবং বয়স্ক বাবা-মা তখন ঘুমে আচ্ছন্ন। ওরা পাশাপাশি দুটো ঘরে শুয়ে ছিল। দৌড়ে যাই স্ত্রীর ঘরে। ওকে ডেকে তুলে বলি শিগ্‌গিরি ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বেরোও। আমি বাবাকে নিয়ে আসছি।” ফরহাদের কথা শুনে তাঁর স্ত্রী ছেলেকে নিয়ে সোজা বাড়ির বাইরে রাস্তায় এসে দাঁড়ান। ফরহাদ বাবা-মাকে নিয়ে বেরোনোর চেষ্টা করেন। প্রায় বেরিয়েও এসেছিলেন। কিন্তু গ্যারাজের ছাদটা আচমকাই ধসে পড়ল তাঁর বাবা-মায়ের উপর। তার নীচেই চাপা পড়ে গেল বয়স্ক মানুষ দু’জন। চোখের সামনে বাবা-মাকে মারা যেতে দেখে দিশাহারা হয়ে পড়েছিলেন ফরহাদ।

নিজেকে কোনও রকমে বাঁচিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন ফরহাদ। তখন চার পাশে চিৎকার, হাহাকার চলছিল। একের পর এক বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়ছিল। কোন দিকে পালাবেন ঠাওর করতে পারছিলেন না। আবার আরও একটা জোর ঝটকা এল। আর সঙ্গে সঙ্গে সামনের বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রাস্তায়। আর সেই বহুতলের ইট-কাঠ-পাথরের ধ্বংসস্তূপের তলায় চোখের সামনে চাপা পড়ে যায় ফরহাদের স্ত্রী এবং ছেলে।

তুরস্কের অজমারিন শহরে পরিবার নিয়ে থাকতেন ফরহাদ। কিন্তু এক নিমেষে গোটা শহরটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চার দিকে শুধু হাহাকার, আর স্বজন হারানোর কান্নার আওয়াজ। ফরহাদ বলেন, “আমার চোখের সামনে বাবা-মা, স্ত্রী-ছেলেকে মরতে দেখলাম। এখন আমি কোথায় যাব। কাদের জন্য বাঁচব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

টানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিংটানা তৃতীয়বার চিনা প্রেসিডেন্ট পদে জি জিনপিং

চিনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৭.৮, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভয়াল এই ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং সিরিয়ার বহু বাড়ি ও বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তায়-রাস্তায় বিরাট ফাটল

খেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বলখেলতে খেলতে মলদ্বার দিয়ে বল ঢুকে সোজা কিশোরের পেটে, অস্ত্রোপচার ছাড়া কিভাবে বেরোল সেই বল

অস্ট্রেলিয়ায় ১৪ বছরের এক কিশোর খেলতে খেলতে হঠাৎই মলদ্বার দিয়ে গল্ফ ঢুকিয়ে ফেলে একটি গল্‌ফ বল। সেই বল চলে যায় সোজা বৃহদন্ত্রে। সে বল কোনও অস্ত্রোপচার ছাড়াই বার করে আনলেন

রমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনেররমজানের খাবার বন্টনের সময় হুড়োহুড়ি! পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু ১১ জনের

রমজানের খাবার সংগ্রহ করতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হল ১১ জনের। এঁদের মধ্যে রয়েছেন ৮ জন মহিলা এবং ৩ জন শিশু। শুক্রবার ঘটনাটি ঘটেছে করাচিতে। ঘটনায় বেশ কয়েকজন জখম

ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬ইউক্রেনে পরপর মিশাইল হানা, মৃত্যু ৬

ইউক্রেনে ‘মিসাইল-বৃষ্টি’ করল রাশিয়া। বৃহস্পতিবার ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ, কৃষ্ণ সাগরের তীরবর্তী উপকূলীয় শহর ওডেসা ও দেশের দ্বিতীয় বড় শহর খারকিভ সহ মোট