এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ

এক বাইকে ১০ জন! দুর্গাপুরে ছোটনের মোটরসাইকেল ঘিরে উৎসাহ


সাধারণ ভাবে একটি মোটরবাইকে (Motor Bike Model) সর্বাধিক দুজন বসতে পারেন, নিদেন পক্ষে তিনজন বসার দৃশ্যও অত্যন্ত স্বাভাবিক। কিন্তু এই বাইকে একসঙ্গে বসেন পারেন ১০ জন ।

আরো পড়ুন- দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

কোথা থেকে এই অদ্ভুত আইডিয়া?

দুর্গাপুরের গোপালমাঠ এলাকার দুবচুরিয়া গ্রামের বাসিন্দা ছোটন। পেশায় তিনি ফুল ব্যবসায়ী। সম্প্রতি সেই ছোটনই তৈরি করেছেন ‘বড় মোটর বাইক’। যাতে বসতে পারবেন অন্তত ১০ জন। নিজের তৈরি সেই মোটর সাইকেল দু’নম্বর জাতীয় সড়কে চালিয়ে সকলকে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ওই বাইক চলে ব্যাটারিতে। তাঁর দাবি, এক বার চার্জ দিলে সেই মোটর বাইক চলবে প্রায় ১০০ কিলোমিটার পথ। আর এমন যান দামেও সস্তা। ছোটনের বক্তব্য, ওই মোটর সাইকেল তৈরি করতে খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা।

ছোটনের বক্তব্য, ‘‘আমরা সব বন্ধু মিলে একসঙ্গে ঘুরতে যাব। এমন একটা মোটর বাইক তৈরি করার ইচ্ছা আমার বরাবর ছিল। তখনই এমন বাইক তৈরির কথা আমার মাথায় আসে। সকলের সাহায্যে আমি তৈরি করেছি ওটা।’’ বাইকে রয়েছে ছোট সাউন্ডবক্স, যা মোবাইলের ব্লু টুথ কানেকশনের সঙ্গে জুড়লে বাজবে গানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

চোখ রাঙ্গাচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহারকংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলাঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস এবং সিপিএম। এটা একেবারে নিশ্চিত করে দিয়েছেন CPIM এবং Congress নেতারা। আর এই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন ত্রিপুরার

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রীমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের পয়লা তারিখে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনCBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র