কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী


আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে কখনোই তাকে বকাঝকা বা ঝগড়াঝাটি তো দূরের কথা টুঁ শব্দটি পর্যন্ত করেন না।

আর এতেই ভীষণ বিরক্ত স্ত্রী! তাই স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আদালতে আবেদন করে বসলেন ওই নারী।

এমন ঘটনা ঘটেছে উত্তর প্রদেশ রাজ্যে। রাজ্যের সম্বল জেলায় ওই নারীর বাড়ি। তার বিয়ে হয়েছে দেড় বছর আগে।

সংবাদমাধ‌্যমকে ওই নারী বলেন, ‌’তিনি (স্বামী) আমাকে অতিরিক্ত ভালোবাসেন। কখনো ঝগড়া করেন না। আমি ভুল করলেও সব সময় হাসিমুখে ক্ষমা করে দেন। আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক-বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালোবাসায় আমার দমবন্ধ লাগে। তাই বিচ্ছেদ চেয়েছি।’

আরো পড়ুন- পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

আদালত বিবাহবিচ্ছেদের কারণ শোনার পর হতবাক হয়েছেন এবং ওই নারীর পিটিশন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, ওই নারী অবুঝের মতো আচরণ করছেন। কিন্তু তারপরও হাল ছাড়তে নারাজ ওই নারী। পরে স্থানীয় পঞ্চায়েতের শরণাপন্ন হন তিনি। কিন্তু এই উদ্ভট সমস্যা সমাধানে অপারগ বলে জানিয়েছে পঞ্চায়েতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরাদোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরা

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! গত বছর এই দিনে সৈকত নগরীতে থিকথিক করছিল ভিড়। জায়গা ছিল না পা ফেলার। এ বার পুরো উল্টো ছবি। অন্যান্য বারের দোলের দিনের মতো

রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!

জগদীপ ধনকড় জমানার বিপরীত ছবি। সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের দূরত্ব ঘুচেছে। বুধবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভার বাজেট

শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীরশুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর

গত পয়লা জুন নিগৃহীত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনের সমর্থনে এক মৌন মিছিলে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পরের দিন সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের উপর নিপীড়নের প্রতিবাদে মোমবাতি মিছিলেও

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

পঞ্চায়েতের আগে তৃণমূলে বড়সড় ভাঙন! গাজলে শতাধিক কর্মী যোগদিল BJP-তেপঞ্চায়েতের আগে তৃণমূলে বড়সড় ভাঙন! গাজলে শতাধিক কর্মী যোগদিল BJP-তে

মালদাঃ দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন ধরালো বিজেপি (BJP)। গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলাপাড়া এলাকায় তৃণমূলের প্রায় ৩৫টি পরিবারের শতাধিক কর্মী সমর্থকেরা দলত্যাগ