টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2 - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্রের কোপ, মৃত 2


মালদাঃ টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে সালিশি সভা বসেছিল । সেই সালিশি সভাতেই ধারালো অস্ত্র নিয়ে 4 শ্রমিকের উপর হামলার অভিযোগ ঠিকাদরের বিরুদ্ধে ৷ হামলায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের । গুরুতর আহত হয়েছেন আরও দুই জন । শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাথাল বিবিগ্রাম এলাকায় । পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় তার জন্য এলাকায় পুলিশি টহল চলছে ৷ মৃত দুই শ্রমিকের নাম সাজিম শেখ (21), জামিউল শেখ (25)। গুরুতর আহত হয়েছেন তারিখ শেখ (35) ও শাহাজাহান শেখ (24)। এরা সকলেই বিবিগ্রাম এলাকার বাসিন্দা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

আরো পড়ুন- আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানে কাজ করতে যাওয়ার টাকা পয়সা নিয়ে ঠিকাদারের সঙ্গে বচসা বেঁধেছিল দুই শ্রমিকের । সেই ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যেয় মীমাংসা হওয়ার কথা ছিল । সেইমতোই সালিশি সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সালিশি সভাতেই বচসা বাঁধে ঠিকাদারের সঙ্গে ওই চার শ্রমিকের ৷ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ঠিকাদারের লোকজনের বিরুদ্ধে ৷ স্থানীয় বাসিন্দারা ইফতার সেরে ফেরার সময় দেখেন রক্তাক্ত অবস্থায় চারজন পড়ে রয়েছে । তাঁরাই তড়িঘড়ি আহতদের তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন । কর্তব্যরত চিকিৎসকরা সাজিম ও জামিউলকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারিখ শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

দিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধদিদির দূত কর্মসূচিতে গিয়ে কর্মীদের হাতে ঘেরাও সভানেত্রী, অবরোধ

মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)

Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’

নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া: আজ উল্টোরথের দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে কাঁচরাপাড়ার ‘আমরা সবাই ক্লাব’ শুরু করে দিল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৫১তম বর্ষে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেলবিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল

আগে প্রায় আড়াইশো জনেরও বেশি চাকরি বাতিল করে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল। পাশাপাশি তাদের বেতন বন্ধের নির্দেশও

হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষকহরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক

মালদাঃ রাজ্য-জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝেই হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার ভুয়ো প্রাথমিক শিক্ষক।হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতাননগর এলাকার রাধিকাপুরের বাসিন্দা মোহাম্মদ মহসিন ২০১৭ সালের মার্চ মাসের ১৬ তারিখে কুমেদপুর বেতাহাল প্রাথমিক বিদ্যালয়ে