পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর

পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর


মালদাঃ পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে একটি পিকআপ গাড়ি আলাল থেকে গাজোলের দিকে আসছিল। অন্যদিকে একটি সাইকেল পাঁচপাড়া থেকে গাজোলের দিকে আসছিল। হটাৎ করেই পিছন থেকে পিকআপ ভ্যানটি সাইকেল আরোহীকে ধাক্কা মারে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কদুবাড়ি তুড়িপাড়া এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। ছুটে আসে গাজোল থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানাগেছে মৃত ওই ব্যক্তির নাম বাংরু সরকার। বয়স ৭০ । বাড়ি সংশ্লিষ্ট থানার কদুবাড়ি মোড় সংলগ্ন তুড়িপাড়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপশক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়, এদিকে বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ

আরবসাগরের ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তবে এটি শক্তি বাড়িয়ে ক্রমেই ভারতীয় উপকূল থেকে দূরে যেতে থাকবে। অপরদিকে ঘূর্ণিঝড় বিপর্যয় দূরে যেতেই শক্তি বাড়াতে শুরু করেছে বঙ্গোপসাগরের সিস্টেমটি। তবে এই

সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়সাংসদ বসন্তের কোকিল, দিদির দুত কর্মসূচিতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায় । নির্ধারিত কর্মসূচি মেনে শুক্রবার বীরভূমেরই হাসন বিধানসভার মেলেরডাঙা গ্রামে যান শতাব্দী। সাংসদ শতাব্দী রায়কে দেখে ক্ষোভ উগরে

ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিউটাউনের ইকোপার্কে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্কবকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা

পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

চোখ রাঙ্গাচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।