মুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) মুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা

মুর্শিদাবাদ জুড়ে টোটোর দাপটে রুজির সঙ্কটে প্যাডেল রিক্সা চালকরা


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : প্যাডেল রিক্সা যেন হারিয়ে যেতে বসেছে। শহর থেকে গ্রাম, কোথাওই আর সেভাবে প্যাডেল রিকশা চোখে পড়ছে না। দু-চারজন এখনও কোন‌ওরকমে এই প্যাডেল রিক্সা চালিয়ে রোজগারের চেষ্টা করছেন। কিন্তু আর কতদিন টোটোর সঙ্গে অসম লড়াই করে তাঁরা টিকে থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। দ্রুতগামী হওয়ায় এবং নির্ঝঞ্ঝাটে একসঙ্গে অনেকে মিলে পাড়ার অলিগলি দিয়ে যাতায়াতের সুযোগ থাকায় দ্রুতই প্যাডেল রিক্সার জায়গা দখল করে নিচ্ছে টোটো।শহরের পথে এখন আর শোনা যায় না প্যাডেল রিক্সার হর্নের প্যাঁ পুঁ শব্দ। একসময় বহরমপুর কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলির সামনে এবং বাস স্ট্যান্ডে সারি দিয়ে দাঁড়িয়ে থাকত রিক্সা। আলাদা করে থাকত রিক্সা স্ট্যান্ডও। সেখানে গেলেই মিলত তিন চাকার সাইকেলে রিক্সা। সেই সময় রিক্সায় চড়ার চল ছিল এতটাই যে রিক্সা পাওয়া মুশকিল হয়ে যেত সাধারণ মানুষের। কিন্তু এখন কান্দী, বেলডাঙা ও বহরমপুর শহরে সেসব জায়গায় গেলে শুধুই চোখে পড়ে টোটোর ভিড়। রিক্সার জায়গা সেখানে নেই বললেই চলে।অনেক খুঁজলে হয়ত দু’চারটে রিক্সা চোখে পড়তে পারে। তবে তারা আর কতদিন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এদিকে টোটোর দাম কয়েক লক্ষ টাকা হওয়ায় দরিদ্র রিকশাচালকদের সকলের পক্ষে পেশা পরিবর্তন করা সম্ভব হয়নি। এই অবস্থায় অসহায় গরিব মানুষগুলো আগামী দিনে কীভাবে সংসার চালাবেন সেটাই সবচেয়ে বড় চিন্তা হয়ে দেখা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দী, বহরমপুর, বেলডাঙা, রঘুনাথগঞ্জ, জঙ্গীপুর ও ডোমকল শহরে একসময় চলত প্রায় কুড়ি হাজারের মত রিক্সা। সেখানে বর্তমানে মাত্র ৪০ থেকে ৫০ টি রিক্সা এসে দাঁড়িয়েছে। সেই জায়গা দখল করে নিয়েছে টোটো। ভবিষ্যতে হয়ত স্মৃতির খাতাতেই থাকবে তিন চাকার সাইকেল রিক্সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রীকি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে

কংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহারকংগ্রেসে ছেড়ে সিপিএমের সদস্য পদ নিন, কটাক্ষ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলাঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস এবং সিপিএম। এটা একেবারে নিশ্চিত করে দিয়েছেন CPIM এবং Congress নেতারা। আর এই নিয়েই এবার কংগ্রেসকে বিঁধলেন ত্রিপুরার

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপিরঅসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে

ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জনভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন

অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূতের সাথে সরাসরি কথা বলার।! কিন্তু সঠিক জায়গা আর অন্যান্য উপকরণের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্ল্যানচেট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কলম্বিয়ার একটি স্কুলের

গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলাগাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা

মালদা- কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারী পাড়ায় গাছের বেল পাড়াকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে আনিকুল আর সানিউল দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধে। এরা মাঝে পাশের বাড়ির মহিলা আনজারা বিবি তাদেরকে ঝামেলা