রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’! - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!

রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!


জগদীপ ধনকড় জমানার বিপরীত ছবি। সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের দূরত্ব ঘুচেছে।

বুধবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভার বাজেট অধিবেশনে যে ভাষণ পাঠ করেছেন তাতে বহুল ব্যবহৃত ‘আমার সরকার’ শব্দ যুগলের সঙ্গেই অন্তত দু’ জায়গায় ‘আমার মুখ্যমন্ত্রী’ (‘My Chief minister’) বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূমিকার প্রশংসা করেছেন রাজ্যপাল।

আরো পড়ুন- রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট

ভাষণের ৩১ নম্বর অনুচ্ছেদে রাজ্যপাল বলেছেন, ‘মাননীয় সদস্যগণ, আমার মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ প্রচেষ্টার ফলে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর ২০২১ সালের মানবসমাজের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য-র তালিকাভুক্ত হয়েছে।’

স্বাস্থ্য ক্ষেত্রের উল্লেখ করতে গিয়েও রাজ্যপাল ‘আমার মুখ্যমন্ত্রী’ শব্দ দুটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ‘আমার মুখ্যমন্ত্রীর নিরন্তর নজরদারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক তাত্‍পর্যপূর্ণ সাফল্য অর্জন করা গেছে।’

কৃষির প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, ‘আমাদের মুখ্যমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারার ফলস্বরূপ রাজ্য বিগত এগারো বছরে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।

রাজ্যপালের ভাষণে ‘আমার মুখ্যমন্ত্রী’ শব্দের উল্লেখ নিয়ে নবান্নের এক কর্তার ব্যাখ্যা, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা শুধু সরকার প্রধান নন, তাঁরাই প্রকৃত সরকার। ফলে সরকারের ব্যর্থতার দায় যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে নিতে হয়, ভাল কাজের কৃতিত্বও তাঁদেরই প্রাপ্য।

অন্যদিকে, বিজেপির এক প্রবীণ নেতার বক্তব্য, রাজ্যপালের ভাষণ রাজ্য সরকার লিখে দেয়। ‘আমার মুখ্যমন্ত্রী’ শব্দ দুটির উল্লেখ রাজ্য সরকারের রাজনৈতিক নেতৃত্বের রুচির পরিচয় বহন করছে। এ জন্য রাজ্যপালকে দোষারোপ করা যায় না। তাছাড়া, রাজ্যপাল তো সবে বাংলা শেখা শুরু করেছেন। আর এই রাজ্য সরকার যে মুখ্যমন্ত্রীময়, কে না জানে। সিপিএমের এক নেতার কটাক্ষ, ভাগ্যিস রাজ্যপালকে ভাষণে ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা’ কথাটি পাঠ করতে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জনপিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জন

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত উভয় পক্ষের ৭ জন। রবিবার দুপুরে হঠাত্‍ করেই পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের আকনা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছে উভয় পক্ষের ৭ জন। সবাইকেই নিয়ে

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে

বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্রবিয়ের নাম করে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে পাত্র

মালদাঃ বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো দাবি মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের

ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রীডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে কড়া রাজ্য! কোন দপ্তরে কতজন এসেছেন নজরে রাখবেন খোদ মুখ্যমন্ত্রী

বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মঘট রুখতে আরও কড়া রাজ্য সরকার। সকাল ১১ টার মধ্যেই হাজিরা রিপোর্ট পাঠাতে হবে। হাজিরা খতিয়ে দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই এই নির্দেশ পৌঁছে যায় বিভিন্ন দফতরের সচিবদের

‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

কাটোয়াঃ মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী সে। এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন