সামুদ্রিক সাম্রাজ্যে ভারতবর্ষ চোল নৌ-বাহিনি - Ei Bangla
Ei Bangla ব্লগ সামুদ্রিক সাম্রাজ্যে ভারতবর্ষ চোল নৌ-বাহিনি

সামুদ্রিক সাম্রাজ্যে ভারতবর্ষ চোল নৌ-বাহিনি


ভারতে নৌ শক্তির গুরুত্ব প্রথম উপলব্ধি করেছিল মৌর্যরা , তাঁদের একটি ছোটোখাটো নৌ-বাহিনিও ছিল । কিন্তু নৌ অভিযানের মাধ্যমে সাম্রাজ্যবিস্তারের পথপ্রদর্শক ছিলেন চোল সাম্রাজ্যের দুই নৃপতি — প্রথম রাজরাজ চোল এবং প্রথম রাজেন্দ্র চোল । চোলরাই প্রথম সামরিক নৌ অভিযান ব্যাপকভাবে শুরু করে এবং ভারতের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ সামুদ্রিক সাম্রাজ্য গঠন করে । পানিকরের ভাষায় “The Only Indian State Which had a proper appreciation of sea power was the Chola Empire” ।

আরো পড়ুন- জানতেন না বাংলা, জিতেন্দ্র থেকে জিৎ কিভাবে বাংলা সিনেমার সুপারস্টার হলেন? রইল সেই গল্প

কেরল , সিংহল ও পান্ড্য রাজারা পশ্চিম ভারতের ব্যাবসা-বাণিজ্য একসাথে নিয়ন্ত্রণ করতেন । #রাজরাজ_চোল এই নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন । চের নৌশক্তির ধ্বংসসাধন ছিল রাজরাজের নৌবাহিনীর প্রথম সাফল্য । পশ্চিমভারতের বাণিজ্য নিয়ন্ত্রণে আনার পর রাজরাজের নজর পড়ল দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যে আরব নিয়ন্ত্রণের উপর । বাণিজ্য পথের নিয়ন্ত্রণ আরবদের থেকে ছিনিয়ে নিতে তিনি আরবদের ঘাঁটি মালদ্বীপ দখল করে নেন । যদিও আরবদের প্রভাব একেবারে ধ্বংস করতে না পারলেও অনেকাংশে খর্ব করেন । এরপর শ্রীলঙ্কার উত্তরভাগ দখল করে নেন ।

রাজরাজ চোল যে বিস্তারের সূচনা করেছিলেন , তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছোয় তাঁর পুত্র #রাজেন্দ্র_চোল -এর আমলে । রাজেন্দ্র নৌবাহিনীর আরো বৃদ্ধি ঘটান এবং পেন্ড ও আন্দামান দখলের মাধ্যমে নিজের বিজয় অভিযান শুরু করেন । এরপর তাঁর চোখ পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় , সুমাত্রায় তখন শৈলেন্দ্র বংশীয় রাজাদের ব্যাপক দাপট । রাজেন্দ্র চোল দক্ষিণ-পূর্ব এশিয়ার সেই কঠিনতম প্রতিপক্ষ শৈলেন্দ্র বংশীয় বিজয়তুঙ্গবর্মনকে পরাজিত এবং বন্দি করেন । ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এক বিরাট অংশে চোলদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় । সমুদ্রে এত বড় বিজয় চোলদের আগে ও পরে কোনো নৃপতি লাভ করতে পারেন নি । চোলদের দৌরাত্ম্যে বঙ্গোপসাগর ‘চোল হ্রদ’ এ পরিণত হয় এবং এই বাণিজ্য পথের প্রায় সম্পূর্ণ বাণিজ্য চোলরাই নিয়ন্ত্রণ করতে থাকে ।

তথ্যসূত্রঃ
📌A Comprehensive History of India — R.S Sharma
📌 Naval warfare in Ancient India — Dr Avantika Lal
📌 ভারতের ইতিহাস — অতুল চন্দ্র রায়
📌 প্রাচীন ভারতের ইতিহাস — সুনীল চট্টোপাধ্যায়

প্রাপ্তি স্থান:- India:ভারতবর্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

চীন, ভারতবর্ষ রাশিয়ার সাথে নিজেদের মুদ্রাতে ব্যবসা করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ নাকী পূর্ব বনাম পশ্চিম! কোন পথে বিশ্ব রাজনীতি?চীন, ভারতবর্ষ রাশিয়ার সাথে নিজেদের মুদ্রাতে ব্যবসা করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ নাকী পূর্ব বনাম পশ্চিম! কোন পথে বিশ্ব রাজনীতি?

১৫৫৫ সালে অর্থাৎ প্রায় চারশো বছর আগে ফ্রান্সের বিখ্যাত জ্যোতিষী নস্ত্রাদ্রামুস এমন কিছু ভবিষ্যত বানী করেছিলেন যা আজও মানুষকে অবাক করে দেয়। ওনার প্রায় অধিকাংশ ভবিষ্যত বানীই সত্য হয়েছিল যার

‘গৌড়ের অধিকার নিয়ে মোঘল-পাঠান যুদ্ধ’‘গৌড়ের অধিকার নিয়ে মোঘল-পাঠান যুদ্ধ’

১৫৭৪ খৃষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর তারিখে মোঘলরা তাড়ায় প্রবেশ করবার সঙ্গে সঙ্গে তৎকালীন গৌড়েশ্বর দাউদ কররানি অতি সঙ্গোপনে নিজের প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে সপ্তগ্রামের পথ ধরে উড়িষ্যার দিকে চলে গিয়েছিলেন। তাঁর

‘ইলিয়াসশাহী’ বংশের পতন‘ইলিয়াসশাহী’ বংশের পতন

পিতা ‘সিকান্দার শাহের’ বাহিনীকে যুদ্ধে পরাজিত করবার পরে নিজের ষোলজন বৈমাত্রেয় ভাইয়ের চোখ উপড়ে নিয়ে ‘গিয়াসুদ্দীন আজম শাহ’ ইলিয়াসশাহী বংশের তখতে আরোহন করেছিলেন। ঐতিহাসিকদের মতে তিনিই ইলিয়াসশাহী বংশের শ্রেষ্ঠ সুলতান

লেখাপড়া করে যে……..‌লেখাপড়া করে যে……..‌

স্বপন সেনঃ “লেখাপড়া করে যে,গাড়ি ঘোড়া চড়ে সে”….! আচ্ছা বলুনতো কে লিখেছেন এই পংক্তিটি… ? বাংলা ভাষায় শিশুদের প্রাথমিক শিক্ষার উপযোগী পড়ার বই প্রথম রচনা করেন ইনি। তাঁর ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি

স্বাস্থ্য রক্ষায় প্রাচীন কালের কিছু জঘন্য পদ্ধতিস্বাস্থ্য রক্ষায় প্রাচীন কালের কিছু জঘন্য পদ্ধতি

বর্তমান দিনের মানুষজন তাদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতনতা অবলম্বন করে থাকে। তবে শুধু বর্তমান সময়ই নয় প্রাচীনকালে মানুষরা স্বাস্থ্য সচেতনার দিকে নজর দিত। যেমন- প্রাচীন রোমানরা। সেই সময়ে রোমের মতো

ভারতের স্বাধীনতা সংগ্রামে রামকৃষ্ণ মিশন, (দ্বিতীয় তথা শেষ পর্ব)ভারতের স্বাধীনতা সংগ্রামে রামকৃষ্ণ মিশন, (দ্বিতীয় তথা শেষ পর্ব)

রানা চক্রবর্তীঃ ১৯০১ সালে গান্ধীজী বেলুড় মঠে স্বামীজীর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে সেবারে শ্রান্ত-ক্লান্ত গান্ধীজীর সঙ্গে বিবেকানন্দের দেখা হয় নি। কারণ, স্বামীজী তখন অসুস্থ অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। কিন্তু