হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে - Ei Bangla
Ei Bangla বিনোদন,আন্তর্জাতিক হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে


অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয় করতে ভাঙ্গা হয়েছে ৫০ কোটি ডলারের গাড়ি।

বিখ্যাত এ সিনেমাটি ২০০১ সালে প্রথমবারের মতো মুক্তি পায়। সর্বশেষ ২০১৫ সালে সিনেমাটির সপ্তম পর্ব বাজারে আসে। প্রতিটি পর্বেই গাড়ির নান্দনিকতা-আভিজাত্য দুটোই আগের পর্বকে ছাড়িয়ে যায়। ফলে প্রতিবছরই বাড়ে অনেক খরচ। জেনে অবাক হবেন যে, এই খরচের পরিমান প্রায় ৫১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ভারতীয় টাকায় যা ৪১০ কোটি ৭০ লাখ টাকা!

আরো পড়ুন- Koushik Sen: অশোক স্তম্ভের সিংহের মতো সরকারের হিংস্র চেহারা সামনে আনছে বিজেপি: কৌশিক সেন

আমেরিকার ’ইনসিউর দ্য গ্যাপ’ নামের একটি বিমা প্রতিষ্ঠান সম্প্রতি ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভিতে অকোজো হওয়া গাড়িগুলোর মোট অর্থমূল্য বের করেছে। সেই হিসাবে, বিগত ১৪ বছরে এ মুভিতে সত্যি সত্যি ধ্বংস করা হয়েছে ১৬৯টি মোটরযান। যার মধ্যে রয়েছে স্টাইলিশ মোটরবাইক, বাস, ট্রেন, অত্যাধুনিক রেস কার সেই সঙ্গে পুরোনো আমলের ভিন্টেজ গাড়ি।

গাড়ির পাশাপাশি মুভির বিভিন্ন পর্বে বড় বড় বাড়িও উড়িয়ে দিতে দেখা গেছে। তবে প্রতিষ্ঠানটি এই বাড়ি গুলির দাম বের করেনি। তারা বলছে, এখন পর্যন্ত মুভিতে ৫৩টি বাড়ির আংশিক এবং ৩১টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
পাঠক ভাবছেন, হঠাৎ করে ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নিয়ে আলোচনা কেন? আসলে সামনের ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন পর্ব, যার নাম দেয়া হয়েছে ’দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’। ছবিতে আগের মতোই অভিনয় করছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম, সঙ্গে যোগ দিয়েছে শার্লিজ থেরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’Durga Puja: উল্টোরথের দিন খুঁটিপুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা কাঁচরাপাড়া ‘আমরা সবাই ক্লাবের’

নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া: আজ উল্টোরথের দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে কাঁচরাপাড়ার ‘আমরা সবাই ক্লাব’ শুরু করে দিল এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৫১তম বর্ষে। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী

সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা সেন্সর বোর্ডেরসোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা সেন্সর বোর্ডের

সোহম এবং সায়নীর ছবিকে ‘অ্যাডাল্ট’ তকমা দিল সেন্সর বোর্ড। ছবির সংলাপ থেকে বাদ দিতে বলা হল ‘রাধে রাধে’ শব্দবন্ধ। ‘লাল সুটকেস টা দেখেছেন’ ছবির কোথাও ব্যবহার করা যাবে না ‘কৃষ্ণ’

শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রীশ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রী

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী। তিনি যা করেন, যা বলেন সবই ভাইরাল হয়। ক্যামেরার সামনে থেকে ক্যামেরার আড়াল, সবকিছু নিয়েই চর্চা হয়। ফোটোশ্যুট থেকে এক্সারসাইজ, ঘুরতে যাওয়ার ছবি– নিজের জীবনের

গৌতমবুদ্ধের অন্যতম বড় ভক্ত মগধের প্রথম শক্তিশালী সম্রাট বিম্বিসার কতোটা শক্তিশালী ছিলেন?গৌতমবুদ্ধের অন্যতম বড় ভক্ত মগধের প্রথম শক্তিশালী সম্রাট বিম্বিসার কতোটা শক্তিশালী ছিলেন?

বাহুবলী সিনেমার পর থেকেই ভারতের চলচ্চিত্র জগতে দক্ষিনি ছবির রমরমা শুরু হয়েছে। সম্প্রতি তেলেগু ইন্ডাস্ট্রি আরও একটি বিখ্যাত সিনেমা তৈরি করেছে যার নাম বিম্বিসার, এখানে ভারতের অন্যতম মহান শাসক বিম্বিসারের

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমাবাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা, ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতী প্রতিমা

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ। ভেঙে ফেলা হলো একের পর এক স্বরস্বতীর প্রতিমা। নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও।

ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডনফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডন

নয়াদিল্লিঃ ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ডনের ভাগ্নে আলি শাহের। সেপ্টেম্বরে ভারতে মোস্ট ওয়ান্ডেড আন্ডারওয়ার্ল্ড ডনের ভাগ্নেকে জেরা করে NIA। সর্বভারতীয় সংবাদ মাধ্যমন