অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED


তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা।

সূত্রের খবর, এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী মারফত্‍ দফায় দফায় অ্যাকাউন্টে টাকা ফেলতেন অনুব্রত মণ্ডল । শেষ ছয় কোটি টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছিল । এই ছয় কোটি টাকার উত্‍সেরও খোঁজ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

বাবা গ্রেফতার হওয়ার আট মাসের মাথায় গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন মেয়ে সুকন্য়া মণ্ডল । আর এরপরই একের পর এক প্রশ্ন উঠে আসছে ইডি আধিকারিকদের সামনে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট দেখভাল করতেন যে ব্যক্তি তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা । তাঁকেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

জানা গিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই ইডি’র তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, 2016 থেকে 2020 সাল পর্যন্ত অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন অ্যাকাউন্টে মোট কুড়ি কোটি কোটি টাকা জমা পড়েছিল। এছাড়াও এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই কর্মী মাঝেমধ্যে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে টাকা নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা দেওয়ার কাজও করেছেন।

ইডির তদন্তকারীদের দাবি, শেষবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই আধিকারিক অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে মোট 6 কোটি টাকা জমা দিয়েছিলেন । যার মধ্যে তিন কোটি টাকা তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একটি এফডি করা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা । বাকি তিন কোটি টাকা কোথায় গেল সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত ধোঁয়াশাতেই রয়েছেন তদন্তকারীরা। তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন, 26টি সম্পত্তি রয়েছে শুধুমাত্র অনুব্রত কন্যা সুকন্যার নামে। তদন্তকারীদের অনুমান, মূলত গরুপাচারের যে কোটি কোটি কালো টাকা এসেছিল, তা বিশেষভাবে সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথমে । এরপর সেই টাকা বিভিন্ন নকল সংস্থায় খাটিয়ে সাদা টাকায় পরিণত করত অনুব্রত মণ্ডল । আর এই কাজে তাঁকে সাহায্য করতেন বিভিন্ন ব্যাংক কর্মচারীরা।

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারের বছর ঘুরতে না-ঘুরতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অনুব্রত সংক্রান্ত মামলায় এখনও পর্যন্ত কোটি কোটি টাকার কোনও হিসাব পাওয়া যায়নি। এমনকী অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতারের পরও একাধিক প্রশ্নের উত্তর অমিমাংসীতই থেকে গিয়েছে। তবে এই বিষয়ে তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে বোলপুর-সহ বিভিন্ন জায়গার ব্যাংক আধিকারিকদের সঙ্গে গরুপাচারের টাকার হাত বদলের একটা যোগসূত্র রয়েছে। আর সেই উত্তরই খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭Accident: উত্তরপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৭

নিউজ ডেক্সঃ শুক্রবার রাতে অযোধ্যা থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাস লখনউ-গোরক্ষপুর হাইওয়েতে আম্বেদকরনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসটি হঠাত্‍ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়।

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গেউত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব। দেশ বিদেশ থেকে পাখিপ্রেমীরা ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গে। জঙ্গলে, পাহাড়ে ঘুরছেন পর্যটকরা। কাঁধে আধুনিক ক্যামেরা। কেউ আবার মনের ক্যামেরায় তুলে রাখছেন পাখির ছবি। কখনও চিলাপাতা, কখনও কোদালবস্তি

এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?এপ্রিলেই বাংলাকে আরও দুটি বন্দে ভারত উপহার দিতে চলেছে রেল, কোন কোন রুটে চলবে?

হাওড়া থেকে দার্জিলিংগামী বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে বছরের প্রথম দিন থেকে। এদিকে খবর আসছে বাংলা থেকে আরো দুটি বন্দে ভারত ছুটতে পারে। ভারতীয় রেলের (Indian Railways) সূত্রে তেমনই খবর

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনCBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র

১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে