যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতার - Ei Bangla
Ei Bangla ভারত যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতার

যৌন হেনস্থার অভিযোগে বিক্ষোভ! মিয়া খলিফা আসেনি? প্রশ্ন BJP নেতার


নিউজ ডেক্সঃ বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি নেতা জনার্দন মিশ্র (Janardan Mishra)। বর্তমান সময়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন পদক জয়ী কুস্তীগিররা। সর্বভারতীয় কুস্তি নিয়ামক সংস্থার প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছেন কুস্তীগিররা।

ইতিমধ্যে কুস্তীগিরদের ধর্না মঞ্চে গিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে মহিলা কুস্তীগিরদের পাশে বসে থাকা প্রিয়াঙ্কা গান্ধীর ছবি টুইটারে শেয়ার করে বিস্ফোরক মন্তব্য করলেন জনার্দন মিশ্র। তিনি প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফার (Mia Khalifa) প্রসঙ্গ টেনেছেন। গত ২৯ এপ্রিল এক টুইট বার্তায় জনার্দন মিশ্র ছবি পোস্ট করে লেখেন, ‘মিয়া খলিফা কুস্তীগিরদের বিক্ষোভের সমর্থনে আসেননি???

সেও তো একজন রেসলিং চ্যাম্পিয়ন ভাই…!!’। এদিকে বিজেপি নেতার এহেন পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিজেপি নেতার কমেন্ট বক্সে বহু মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। অনেকেই বলেছেন, মহিলাদের সম্মান দিতে জানেন না বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?

নিউজ ডেক্সঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ১০ই মে হতে চলেছে ভোটগ্রহণ। গতবারের মত আসন ধরে রাখতে ভোটের আগে কঠোর পরিশ্রম করছে বিজেপি। নির্বাচনের এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী

রেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিওরেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও

রেকর্ড পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নেউফিউ রিও। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন এনডিপিপি প্রধান। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারেগোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিহারে (Bihar)। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় সরপঞ্চ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি আদৌ গোমাংস নিয়ে যাচ্ছিলেন

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের

গরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মানগরিবের ভগবান, বছরের পর বছর ২০ টাকায় রোগী দেখে পেলেন পদ্মশ্রী সম্মান

মধ্যপ্রদেশের ২০ টাকার চিকিৎসক পেলেন পদ্মশ্রী সম্মান। মাত্র ২০ টাকার ফি-তে রোগী দেখে থাকেন চিকিৎসক মুনিশ্বর দাওয়ার। অন্য দশটা চিকিৎসকের থেকে তিনি অনেক আলাদা। মুর্মুষ রোগীর চিকিৎসাই তাঁর একমাত্র ব্রত।

প্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেনপ্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেন

প্রতি বছরই বাড়ছে শিবলিঙ্গের দৈর্ঘ্য! মাতঙ্গেশ্বর মন্দিরে শিবলিঙ্গের রহস্যে আজও অবাক হয় ভক্তরা। মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে