কন্যাকুমারীতে ধ্যানের পরে দিল্লি ফেরার পথে দেশবাসীকে বার্তা মোদীর - Ei Bangla
Ei Bangla ভারত কন্যাকুমারীতে ধ্যানের পরে দিল্লি ফেরার পথে দেশবাসীকে বার্তা মোদীর

কন্যাকুমারীতে ধ্যানের পরে দিল্লি ফেরার পথে দেশবাসীকে বার্তা মোদীর


লোকসভা ভোটের প্রচার শেষ হতেই কন্যাকুমারীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানের বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টার ধ্যানে বসেছিলেন তিনি। ধ্যান শেষে কন্যাকুমারী থেকে দিল্লি ফেরার পথে বিমানে বসে দেশবাসীর উদ্দেশে চিঠি লিখেছেন মোদী। তাঁর লেখায় একদিকে তিনি গোটা লোকসভা ভোটের প্রচারের অনুভূতি ব্যক্ত করেছেন, অন্যদিকে দেশবাসীর উদ্দেশে এক বার্তা দিয়েছেন তিনি।

বার্তায় মোদি জানিয়েছেন, বিশাল দায়িত্বের মাঝে এত ঘণ্টা ধরে নীরবে ধ্যান করা চ্যালেঞ্জ ছিল। তবে স্বামীজির অনুপ্ররণায় তা করতে তিনি সক্ষম হয়েছেন। মোদী বলছেন, ”আমি নিশ্চিত স্বামীজিরও ধ্যান করার সময়ে এমন ভাবনা এসেছে।” এই চিঠিতেই করোনাকাল থেকে শুরু করে জি২০ শীর্ষ সম্মেলনের প্রসঙ্গও তুলেছেন নরেন্দ্র মোদী। বিবেকানন্দর কথা উল্লেখ করে তিনি বলেন, ”প্রত্যেক দেশের কিছু বলার থাকে, একটা গন্তব্য থাকে। আর এখন তো ভারতের প্রশাসনিক মডেল বিশ্বের অনেক দেশের কাছে মডেল হয়ে উঠেছে। করোনাকালেও ভারত যেভাবে লড়াই করেছে তাও বহু দেশকে অনুপ্রাণিত করেছে।” মোদীর কথায়, ভারত আজ বিশ্বের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

এই চিঠিতে নরেন্দ্র মোদী দাবি করেছেন, ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে তুলে এনে সরকার নজির তৈরি করেছে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের উন্নতি শুধু এই দেশকে নয়, ভারতের ওপর নির্ভরশীল একাধিক দেশের উন্নয়ন করছে। প্রধানমন্ত্রীর মতে, দেশকে ‘বিকশিত ভারত’ তৈরি করার ক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে। কাজ করতে হবে ‘জিরো ডিফেক্ট, জিরো এফেক্ট’ মন্ত্র নিয়ে। গতি, মাপ, পরিসর ও মান এই চারটি ক্ষেত্র বজায় রেখে আগামী দিন কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালের মধ্যে যাতে ভারত উন্নতির শিখরে পৌঁছতে পারে, সেই লক্ষ্যমাত্রাই বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী।

এই প্রসঙ্গেও মোদী মনে করিয়েছেন স্বামী বিবেকানন্দর কথা। বলেছেন, ”১৮৯৭ সালে স্বামীজি আগামী ৫০ বছরের জন্য দেশের জন্য কাজ করার বার্তা দিয়েছিলেন। দেখা যায়, ঠিক ৫০ বছর পরই ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাই এখন থেকে আমাদেরও পরবর্তী অন্তত ২৫ বছর দেশের প্রতি নিযুক্ত হতে হবে।” ১৪০ কোটি মানুষকে সঙ্গবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে এই ছবিটিকে করমুক্ত করে দিয়েছে। আবার অনেক রাজ্য সিনেমাটিকে ব্যান করে দিয়েছে। এই সিনেমা নিয়ে

কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩

ফায়ারিং রেঞ্জে চলছিল সেনা অভ্যাস। আচমকাই কামান থেকে দাগা গোলা গিয়ে পড়ল ওই এলাকারই একটি বাড়িতে। যা ফেটে মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩। প্রত্যেকেই একই

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়িRishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে

বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তিরবান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির

মদের সাথে দুটি ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পরলো ৪১ বছর বয়সী এক ব্যক্তি! জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। তার পর দিন সকাল