গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে - Ei Bangla
Ei Bangla ভারত গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে


গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিহারে (Bihar)। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় সরপঞ্চ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি আদৌ গোমাংস নিয়ে যাচ্ছিলেন কিনা, তা এখনও জানা যায়নি। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন- নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

গত বুধবার নাসিম কুরেশি নামে এক ব্যক্তি তাঁর ভাইপোর সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন। এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু মাঝপথেই তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। সেখান থেকেই বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি খারাপ হতেই কোনও মতে পালিয়ে যান নাসিমের ভাইপো। কিন্তু ৫৬ বছর বয়সি নাসিমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর অবস্থায় নাসিমকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

বিহারের সারান এলাকার এই ঘটনায় পুলিশের তরফে জানা গিয়েছে, সরপঞ্চ সুশীল সিং-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মতে, “মসজিদ সংলগ্ন এলাকায় দুই ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে স্থানীয় কয়েকজন। তাদের সন্দেহ, গোমাংস নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। তারপরেই নাসিমকে মারধর করা হয়। স্থানীয়দের উদ্যোগেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় আহত নাসিমকে।” আপাতত গণপ্রহারের অভিযোগ আনা হয়েছে সরপঞ্চ-সহ তিনজনের বিরুদ্ধে। নাসিমের কাছে আদৌ গোমাংস ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা‘গরু হিন্দুদের আর ষাঁড় মুসলিমদের !’ ‘পাঠান’ ছবি বিতর্কে মুখ খুললেন ফারুক আবদুল্লা

‘পাঠান’ ছবি নিয়ে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। বিতর্কের শুরু ‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে। এই বিকিনি কাণ্ড নিয়ে বলতে গেলে ফারুক স্পষ্ট বললেন,

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুরবিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোরত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো। ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি

প্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেনপ্রতি বছর এক ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ, ১ হাজার বছরের মন্দিরের রহস্য জানলে চমকে যাবেন

প্রতি বছরই বাড়ছে শিবলিঙ্গের দৈর্ঘ্য! মাতঙ্গেশ্বর মন্দিরে শিবলিঙ্গের রহস্যে আজও অবাক হয় ভক্তরা। মধ্যপ্রদেশের খাজুরাহে অবস্থিত হাজার বছরের পুরনো মাতঙ্গেশ্বর মন্দির বুন্দেলখণ্ড অঞ্চলের এক বিশ্বাসের কেন্দ্র। মূল মন্দিরের পশ্চিম দিকে

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে এই ছবিটিকে করমুক্ত করে দিয়েছে। আবার অনেক রাজ্য সিনেমাটিকে ব্যান করে দিয়েছে। এই সিনেমা নিয়ে