রেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও - Ei Bangla
Ei Bangla ভারত রেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও

রেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও


রেকর্ড পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নেউফিউ রিও। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন এনডিপিপি প্রধান। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা নেডা-র আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।

রিও’র শপথ অনুষ্ঠান রীতিমতো শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠল বিজেপি (BJP) জোটের জন্য। ওই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। উত্তর-পূর্ব ভারতে বিজেপির অন্যতম বড় মুখ হিমন্ত বিশ্বশর্মাও উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন শাসক জোটের শরিক দলের নেতারা।

এই নিয়ে পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মসনদে বসলেন নেইফিউ রিও। তাঁর সঙ্গে দু’জন শপথ নিলেন উপমুখ্যমন্ত্রী হিসাবে। তাঁরা হলেন টি আর জেইলিং এবং ওয়াই প্যাটন। বিজেপির রাজ্য সভাপতি তথা সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ তেমজন, ইমনা আলং মন্ত্রিত্ব পাচ্ছেন। প্রথমবার নাগাল্যান্ড বিধানসভায় যে দু’জন মহিলা বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাঁরাও মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁটরেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট

উঁট খেপলে তার মালিককেও ছাড়ে না! পুরনো এই প্রবাদ বাক্যই যেন সত্যি হল রাজস্থানের বিকানেরে। বেঁধে রাখার ‘শাস্তি’ হিসেবে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট। শুধু তাই নয়!

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা

মোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারতমোদি সরকারের গায়ে কালি! বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ভারত

বিশ্বজুড়ে সাফল্যের ঢাক পিটিয়ে চলা মোদি সরকারের গায়ে কালি লাগলো আরো একবার। গত ১০ বছরে বিশ্বের নিকৃষ্টতম স্বৈরতান্ত্রিক’ দেশগুলির তালিকায় ঢুকে পরল ভারত। আফগানিস্তান ও মায়ানমারের মতো দেশগুলির সঙ্গে একাসনে

ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রেরভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) এবার গরুকে আলিঙ্গন (Cow Hug Day)। মোদি সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি (Notice) । ১৪ ফেব্রুয়ারি (14th February) গরুকে আলিঙ্গন দিবস ((Cow Hug Day) পালনের বিজ্ঞপ্তি। ‘গরু

চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহেরচিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহের

৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশেন তাওয়াং সেক্টরে ভারত-চিন সেনা সংঘাত নিয়ে সরগরম সংসদ। সরকারের বক্তব্যের দাবিতে বিরোধীদের হাঙ্গামার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এই প্রেক্ষিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয়

‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী‘দ্য কেরালা স্টোরি’ ব্যান! বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী

‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একাধিক রাজ্য ইতিমধ্যে এই ছবিটিকে করমুক্ত করে দিয়েছে। আবার অনেক রাজ্য সিনেমাটিকে ব্যান করে দিয়েছে। এই সিনেমা নিয়ে