অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ - Ei Bangla
Ei Bangla বিনোদন অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ

অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ


‘পাঠান’ নিয়ে বিতর্ক চলছিল। বয়কটের আবহেও মুক্তির আগে তেমন ভাবে প্রচার চালাননি শাহরুখ খান। তবে ছবি মুক্তির পঞ্চম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক তথ্য দিলেন নায়ক। অতিমারির মন্দার বাজারে তিনি নাকি পেশাবদলের কথাও ভাবছিলেন! পিৎজ়া বানানো শিখছিলেন শাহরুখ।

আরো পড়ুন- বিশ্বকাপ জয়ী হৃষিতাদের ঘরে ফেরার অপেক্ষা, উৎসবের মেজাজ হাওড়ার বিবেকানন্দ পল্লিতে

৪ বছর পরে তিনি ফিরেছেন বড় পর্দায়। গত দশ বছরে তাঁর কোনও ছবিই বক্স অফিসে তেমন চলেনি। তার পর অতিমারি দেখা দিতে মুষড়ে পড়েছিলেন শাহরুখ। ভাবছিলেন, রান্না শিখে যদি রোজগার করা যায়। ইতালিয়ান পদ বানানোর তালিমও নিচ্ছিলেন বলে জানান। বললেন,‘‘পিৎজা বানিয়েছি। পাঠানের সময়ে সেটের সবাইকে খাওয়াতাম এনে।’’

‘পাঠান’-এর অন্য কলাকুশলীও ছিলেন সোমবারের বৈঠকে। সবার সামনে ‘বাদশা’কে প্রশ্ন করা হয়, কতটা কঠিন ছিল এত দিন রুপোলি পর্দায় থেকে দূরে থাকা? উত্তরে সেই শাহরুখোচিত জবাব, ‘‘এই ৪ দিন গত ৪ বছরকে ভুলিয়ে দিয়েছে।’’

প্রচারে না এলেও অনুরাগীদের সঙ্গে সমাজমাধ্যমে কথোপকথন চালিয়েছেন শাহরুখ। যে কোনও প্রশ্নের উত্তর দিয়েছেন ধৈর্য ধরে। তাঁর জবাবে টের পাওয়া গিয়েছে বুদ্ধিমত্তার ছাপ। কখনও রেগে যাননি অপ্রিয় প্রশ্নের মুখেও। তবে শাহরুখের এই অন্ধকার অধ্যায়ের কথা আঁচ করতে পারেননি দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

যৌনমিলনের সময় কী কী সাউন্ড বা শব্দ পার্টনারকে চরম উত্তেজনা এনে দেয়!যৌনমিলনের সময় কী কী সাউন্ড বা শব্দ পার্টনারকে চরম উত্তেজনা এনে দেয়!

যৌনমিলনের সময় পার্টনারের সঙ্গে কথা বলাটা খুবই জরুরি, এরই মধ্যে আরও উত্তেজক হিসেবে কাজ করে কিছু শব্দ। যৌনতার সময় সেটিকে আরও আকর্ষণীয় করে তোলে এই শব্দগুলি। সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনমিলনের

Nusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহানNusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান

আবারও শিরোনামে অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বিতর্ক ও সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে এবার পেখম মেলে নাচ করাবর আহ্বান জানাচ্ছেন তারকা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার

জানতেন না বাংলা, জিতেন্দ্র থেকে জিৎ কিভাবে বাংলা সিনেমার সুপারস্টার হলেন? রইল সেই গল্পজানতেন না বাংলা, জিতেন্দ্র থেকে জিৎ কিভাবে বাংলা সিনেমার সুপারস্টার হলেন? রইল সেই গল্প

সালটা তখন ২০০১। টলিউডের (Tollywood) পরিচালক হরনাথ চক্রবর্তী তখন তার পরবর্তী সিনেমার জন্য নায়কের সন্ধানে ছিলেন। প্রথমে অবশ্য তৎকালীন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেই এই অফারটি গিয়েছিল। তবে এক কলেজ

দেশ জুড়ে চলছে পাঠান ‘ঝড়’, পাঠান ছবির এত সাফল্যের নেপথ্যে কারণ কি?দেশ জুড়ে চলছে পাঠান ‘ঝড়’, পাঠান ছবির এত সাফল্যের নেপথ্যে কারণ কি?

দেশ জুড়ে চলছে পাঠান ‘ঝড়’। শুধু দেশে নয়, বিদেশের বক্স অফিসেও সাড়া ফেলেছে এই ছবি । মুক্তির প্রথম সপ্তাহেই ‘পাঠান’ সারা বিশ্বে ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ৮ দিনে ‘পাঠান’-এর

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা

Anurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতিAnurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতি

এই মুহূর্তে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি পুরোনো হয়েও নতুন সব ধারাবাহিককে একেবারে ক্লিনবোল্ড করে দিচ্ছে। টিআরপির তালিকাতে প্রতি সপ্তাহেই সেরা দশে নাম