CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন


এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র ওপর বেশি জোর দেওয়া হবে। জাতীয় শিক্ষা নীতির পথ অনুসরণ করেই এই পদক্ষেপ করবে সিবিএসই।

২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাগুলির জন্য নয়া প্যাটার্নে প্রশ্নমালা তৈরি করা হবে। নতুন প্যাটার্নে, সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরের প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর কমানো হবে। এদিকে বিষয়ের আরও গভীরে গিয়ে পড়ুয়াদের পড়াশোনা করতে উৎসাহী করতে এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্নের ওপর জোর দেওয় হবে।

সিবিএসই কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই এক রিপোর্টে জানিয়েছে, ২০২৪ সালের বোর্ড পরীক্ষা থেকে জাতীয় শিক্ষাক্রম কাঠামো অনুযায়ী পরীক্ষার প্যাটার্ন সংস্কার করা হবে। উল্লেখ্য, ২০২০-২১ সাল থেকেই ধীরে ধীরে এমসিকিউ-এর ওপর বেশি জোর দেওয়া শুর করেছিল সিবিএসই। তবে এই শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষা নীতির পথ অনুসরণ করে বড় পদক্ষেপ করতে চলেছে বোর্ড।

রিপোর্ট অনুযায়ী, ১০ শ্রেণিতে কেস ভিত্তিক এমসিকিউ প্রশ্নের ভাগ ৪০ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। এদিকে অবজেকটিভ সেকশনেও এমসিকিউ-এর মতোই প্রশ্ন থাকবে। প্রশ্নপত্রে অবজেকটিভ প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ২০ শতাংশ নম্বর। এদিকে দীর্ঘ জবাবের প্রশ্নের ভাগ থাকবে ৩০ শতাংশ। আগের শিক্ষাবর্ষে দীর্ঘ জবাবের প্রশ্নের জন্য ৪০ শতাংশ নম্বর বরাদ্দ ছিল। তা এবছর ১০ শতাংশ কমানে হয়েছে।

এদিকে দ্বাদশ শ্রেণিতে কেস ভিত্তিক এমসিকিউ প্রশ্নের ভাগ ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হবে ২০২৪ সালের পরীক্ষায়। এদিকে অবজেকটিভ সেকশনে এমসিকিউ-এর মতোই প্রশ্ন থাকবে। প্রশ্নপত্রে অবজেকটিভ প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ২০ শতাংশ নম্বর। এদিকে দীর্ঘ জবাবের প্রশ্নের ভাগ থাকবে ৪০ শতাংশ। আগের শিক্ষাবর্ষে দীর্ঘ জবাবের প্রশ্নের জন্য ৫০ শতাংশ নম্বর বরাদ্দ ছিল। তা এবছর ১০ শতাংশ কমানে হয়েছে।

আরো পড়ুন- চিন্তা রেকর্ডিং করা ক্যামেরা থেকে তারবিহীন বিদ্যুৎ! নিকোলাস টেসলার যে ৪ টি আবিষ্কার আলোর মুখ দেখতে পায়নি

এই প্রশ্নের প্যাটার্ন বদল নিয়ে সিবিএসই-র ডিরেক্টর জোসেফ ইমানুয়েল জানান, শিশুদের মধ্যে সৃজনশীল এবং সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা বিকাশের উপর জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষা নীতিতে। সেই কারণেই এটা নিশ্চিত করতে হবে যাতে পড়ুয়ারা বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি বাস্তমমুখী পড়াশোনার ওপরও জোর দিতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ অনুযায়ী শিশুদের প্রস্তুত করতেই প্রশ্ন প্যাটার্নে বদল আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলেICSE 2023 Topper: ৫০০-তে তার প্রাপ্ত নম্বর ৪৯৯, ICSE টপার বর্ধমানের ছেলে

রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আইসিএসইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশে প্রথম হয়েছে মোট ন’জন। তাদের মধ্যে আছে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত।

পঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দুপঞ্চায়েত ভোট হবে না! ঘোষণা করলেন শুভেন্দু

আগামী জুলাইয়ে পঞ্চায়েত ভোট (Panchayet Election) হওয়ার এক ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে, সেই সম্ভাবনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, দুর্নীতিতে

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে বেজায় ধাক্কা তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে আদৌ প্রভাব পড়বে?

গ্রাম বাংলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচি বেজায় ধাক্কা খাচ্ছে। গ্রামে গ্রামে সাংসদ থেকে বিধায়ক, দলীয় নেতৃত্ব থেকে মন্ত্রীর সামনেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূতদের। সম্প্রতি একাধিক কর্মসূচি দেখলে মনে হতে

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

কি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রীকি কান্ড! অতিরিক্ত ভালোবাসে স্বামী, ঝগড়া করে না, আদালতে ডিভোর্স চাইলেন স্ত্রী

আমরা বরাবরই শুনে এসেছি যে বোবার কোনো শত্রু নেই। বহুকাল ধরেই সমাজে এই প্রবাদ প্রচলিত। কিন্তু এবার তা ভুল প্রমাণিত হলো! কারণ স্বামী তার স্ত্রীকে মনপ্রাণ দিয়ে এতোটাই ভালোবাসেন যে