Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি - Ei Bangla
Ei Bangla ভারত Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি


শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে আগুন লেগে যায়। তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেন, স্থানীয় এক চালক। তিনিই জানিয়েছেন যে, ভারতীয় ক্রিকেটার নিরাপদে আগুন লেগে যাওয়া গাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। ২৫ বছরের তারকা সৌভাগ্যবশত বিশাল বড় কোনও চোটের আঘাত থেকে রক্ষা পান। বর্তমানে তিনি দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, পন্ত নিজেই গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডে বাড়ি ফিরেছিলেন। সেই সময়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। যার ফলে তাঁর মার্সিডিজ দ্রুত গতিতে ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই আগুন ধরে যায় গাড়িতে। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পন্থের মাথায় এবং পিঠে চোট লেগেছে। অস্ত্রোপচার করতে হবে বলে জানা গিয়েছে। সক্ষম হাসপাতালের চিকিৎসক সুশীল নগর জানিয়েছেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করানো হয় পন্থকে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় দেহরাদূনের একটি হাসপাতালে। তবে তাঁকে দিল্লির হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উত্তরাখণ্ড সরকার পন্থের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

উত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনেউত্তরাখণ্ডে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশের লাঠি, ধুন্ধুমার দেহরাদূনে

বিজেপিশাসিত উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্ত চেয়ে মিছিল করছিলেন সরকারি চাকরিপ্রার্থীরা। তাঁদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আহত একাধিক চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে পাল্টা পুলিশের উপর পাথরবৃষ্টির অভিযোগ। এই

রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁটরেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট

উঁট খেপলে তার মালিককেও ছাড়ে না! পুরনো এই প্রবাদ বাক্যই যেন সত্যি হল রাজস্থানের বিকানেরে। বেঁধে রাখার ‘শাস্তি’ হিসেবে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট। শুধু তাই নয়!

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টারমাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার

মাঝ আকাশে দুর্ঘটনার কবলে নৌসেনার কপ্টার (Indian Navy Helicopter)। হোলির দিন মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় দুর্ঘটনাগ্রস্থ হল ভারতীয় নৌসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (Advanced Light Helicopter)। তড়িঘড়ি সেটির জরুরি অবতরণ করানো হয়।

আমাদের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলেরআমাদের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়’, লন্ডনে মোদী সরকারের সমালোচনা রাহুলের

ফের একবার বিদেশের মাটিতে মোদী সরকারের সমালোচনা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ব্রিটিশ এমপি-দের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলেন মাইক খারাপ। রাহুল গান্ধীর মতে, অবস্থাটার সঙ্গে ভারতীয় সংসদের মিল আছে।

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন