ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়া - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়া

ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, রণক্ষেত্র পুরুলিয়া


ট্যাংকারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্র হয়ে উঠল পুরুলিয়ার (Purulia) মফস্বল থানার চাষ রোড। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পুরুলিয়া (Purulia) – রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়ক (NH32) অবরোধ করে। অবরোধকারীদের দাবি, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম মনীন্দ্র মাহাত (৪০)। তাঁর বাড়ি পুরুলিয়া মফস্বল থানার সিন্দরি গ্রামে।

আরো পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

মৃত মনীন্দ্র মাহাত এদিন সকালে তাঁর সাইকেল নিয়ে চাষ রোড সংলগ্ন বাজারে এসেছিলেন। পথ দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময়েই একটি ট্যাংকার বেপরোয়া গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরেই ক্ষেপে ওঠে স্থানীয় জনতা। জাতীয় সড়ক (NH32) অবরোধ করা হয়। অবরোধের জেরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে জাতীয় সড়কে। ঘটনাস্থলে আসে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। আধঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মৃতের পরিবারের এক সদস্য প্রদীপ মাহাত বলেন, “মনীন্দ্র মাহাত সম্পর্কে আমার কাকা হন। আমাদের সব সময় কাজের জন্য এই বাজারে আসতে হয়, কাকাও সেই কাজে এসেছিলেন। কিন্তু তার পরিণতি যে এত ভয়াবহ হবে তা কোনোদিন ভাবিনি।” এরপরেই এলাকার ট্রাফিক (Traffic) ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ করে তিনি বলেন, “এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু গাড়িগুলির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। পরপর দুর্ঘটনা ঘটে গেলেও পুলিশ প্রশাসনের কোনও হোলদোল নেই যান নিয়ন্ত্রন করার। একটার পর একটা দুর্ঘটনা ঘটে আর পুলিশ এসে শুধুই আশ্বাস দিয়ে চলে যায়।” এদিন পুলিশ আসার আধঘন্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় মানুষ দুর্ঘটনা রোধ করতে দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার (Speed Breaker) দেওয়ার দাবি করেছেন, কারণ এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে তাঁদের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশেরনন্দীগ্রামের মাটিতে আর ওর ঠাঁই নেই, নন্দীগ্রামে শুভেন্দুকে আক্রমণ জয়প্রকাশের

নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ের পর বিরোধী দলনেতার কেন্দ্রে বাড়তি অক্সিজেন পেয়েছে রাজ্যের শাসক দল। মঙ্গলবার নির্বাচনে জেতার ফলস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করে TMC। এর আগে

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকেরভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃ্ত্যু মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের

রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : আবারও ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম বাবন সেখ (২৪)। মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সেখপাড়া

পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকাপঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ সড়ক নির্মাণ নিয়ে মেগা প্রচারে রাজ্য, জারি হল নির্দেশিকা

বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগ বারবার উঠেছে। বাংলাকে বিপাকে ফেলতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতারা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন। কখনও

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে EDঅনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর,

১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের১০০ বছর, সংসদ ভবন নিয়ে কড়া বার্তা শশী থারুরের

নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে এবার কড়া মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে