ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন

ভূতের সাথে কথা বলার শখ! প্ল্যানচেটে উত্তর আসতেই হাসপাতলে ভর্তি ২৮ জন


অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূতের সাথে সরাসরি কথা বলার।! কিন্তু সঠিক জায়গা আর অন্যান্য উপকরণের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত প্ল্যানচেট করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কলম্বিয়ার একটি স্কুলের প্রায় ২৮ জন পড়ুয়া। প্রত্যেককে স্থানীয় মিউনিসিপ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরো পড়ুন- মাত্র ৯০ হাজার টাকাতে আজই বাড়ি নিয়ে আসুন Tata Nexon, বাম্পার অফার দিচ্ছে সংস্থা

সামনে থেকে ভূত দেখার শখ। তাই ক্লাসের বন্ধুরা মিলে প্ল্যানচেট করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো ক্লাসের শেষে স্কুলের ছাদের ঘরে উপস্থিত হয় প্রত্যেকে। উপকরণ বলতে কয়েকটি মোমবাতি আর ‘ওউজা বোর্ড’। ১৮৮৬ সালে আমেরিকায় প্ল্যানচেট করার জন্য এটি তৈরি হয়। এই বোর্ডটি কাজে লাগিয়েই নাকি অশরীরীদের সঙ্গে যোগাযোগ করা যায়। তেমনই কিছু করতে গিয়ে উদ্বেগ এবং তীব্র উত্তেজনা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা, বলেই প্রাথমিক অনুমান। অজ্ঞান হয়ে যায় সকলেই। ঘটনাটি স্কুল কর্তৃপক্ষের নজরে আসতেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। খবর দেওয়া হয় অভিভাবকদেরও।

প্ল্যানচেটের বিষয়টি পড়ুয়াদের অভিভাবকরা জানতেন না। ফলে হঠাৎ করে এমন খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। অসুস্থ হয়ে পড়ার কোনও কারণই খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। কারণ স্কুলে আসার আগে সকলেই ঠিক করে খাওয়াদাওয়া করে এসছে। হাসপাতালে আসার পর মূল ঘটনা জানতে পারেন পড়ুয়াদের বাবা-মায়েরা। স্কুলে থেকে কী ভাবে এমন একটি ঘটনা ঘটল, তা নিয়েও স্কুল কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত অবশ্য গোটা ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি স্কুলের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দেরমালদায় নীলগাই! বিরল প্রাণীটিকে দেখতে ভিড় স্থানীয়দের

মালদা,৭ মার্চঃ বর্তমানে নীলগাইয়ের সংখ্যা সারা পৃথিবীতে খুবই কমই এসেছে। বিপন্ন প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে এই নীলগাই। কিন্তু হঠাৎই যদি দেখেন আপনার বাড়ির চারপাশে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে ? ঠিক

এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১

মালদা,২৩ মে : মালদহে বাজির দোকানে ভয়াবহ আগুন! মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার অধীন নেতাজি মার্কেটে বাজির দোকানে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই চারটি দোকান। মৃত এক। মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর

নবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমারনবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাই অভিযানকে কেন্দ্র করে মারামারি, হুড়োহুড়ি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপিরঅসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়, কপালে চিন্তার ভাঁজ বিজেপির

অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়। সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কার্যকর করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পাকা না করলে মতুয়া ভোটব্যাংক যে থেকে মুখ ঘুরিয়ে নেবে, তা ভালই বুঝতে পারছে বিজেপি। ফলে

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

হাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনাহাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনা

‘হাতেখড়ি’ পর্ব শুরু হয়েছিল বিকেল ৫টায়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু পরেই, সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক