সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস

সুশান্তের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ! পরিবারের ২০ জনের তালিকা ফাঁস


সুজন চক্রবর্তীর পর এবার সুশান্ত ঘোষ। বাম আমলে ‘চিরকুটে’ চাকরি নিয়ে আরও একবার তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ, নিজের পরিবার ও আত্মীয়দের অনেককেই স্রেফ ‘সুপারিশে’র জোরে চাকরি পাইয়ে দিয়েছেন সুশান্ত ঘোষ। চাকরি প্রাপকদের একটি তালিকাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তালিকায় সুশান্ত ঘোষের এমন ২০জন নিকট আত্মীয়ের নাম রয়েছে, যাঁরা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন বা করতেন বলে দাবি করা হয়েছে।

এপ্রসঙ্গে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, এতদিন চুপ ছিলাম। কিন্তু সিপিএম নেতারা ইদানীং বড্ড লাফালাফি করছে। লাল পতাকার তলায় লুকিয়ে সিপিএম যে কত দুর্নীতি করেছে, তা বোধহয় দলের নেতারা ভুলে গিয়েছেন। আমি শিক্ষামন্ত্রীকে ঘটনার সঠিক তদন্তের জন্য আবেদন জানাব। কীভাবে চাকরি হয়েছে, তা জনগণের জানা প্রয়োজন।

সিপিএম নেতা সুশান্ত ঘোষ বাম জামানায় দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন। বিরোধীরা বলতেন, ঝড় হলেও সুশান্ত ঘোষের নির্দেশ ছাড়া গড়বেতায় গাছের পাতা নড়ে না! এতটাই ছিল তাঁর প্রভাব। সেই সুশান্ত ঘোষ বাম আমলে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে নিকটাত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ করছে তৃণমূল।

ভাইরাল হওয়া ওই তালিকায় দাবি করা হয়েছে, বাম জমানায় স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন সুশান্ত ঘোষের স্ত্রী। সুশান্তবাবুর বোনেদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন। কেউ স্কুলে শিক্ষকতা করেন, কেউ আইসিডিএস-এ সুপারভাইজার। শুধু তাই নয়, প্রভাব খাটিয়ে বোনেদের স্বামীদেরও চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। জানা গিয়েছে, এক বোনের স্বামী মেদিনীপুর প্রাইমারি বোর্ডে চাকরি করেন। আর এক বোনের স্বামী প্রাইমারি স্কুলে এবং এক ভগ্নিপতি সেচদপ্তরে চাকরি করেন।

এছাড়াও সুশান্ত ঘোষের মামার বাড়ির পরিবারে একাধিকজন সরকারি চাকরি করেন। এক ভাগ্নে হাইস্কুলের লাইব্রেরিয়ান, আর এক ভাগ্নে সেচদপ্তরে চাকরি করেন। সুশান্তবাবুর পিসতুতো ভাই, মাসতুতো ভাইয়েদেরও কেউ পরিবহণ দপ্তরে, কেউ স্কুলে শিক্ষকতার চাকরি করেন।

এখানেই শেষ নয়, সুশান্ত ঘোষের শ্যালক, শ্যালিকাদের প্রায় প্রত্যেকেই সরকারি চাকরির সঙ্গে যুক্ত। এমনকী শ্যালিকার স্বামীর ভাইয়েরা পর্যন্ত সরকারি চাকরি করেন। সুশান্তবাবুর বড় শ্যালক অরবিন্দ বন্দ্যোপাধ্যায় আবার জেলা কমিটির সদস্য ছিলেন। ওই তালিকায় দাবি করা হয়েছে, তত্কালীন জেলা সম্পাদক দীপক সরকারের (তিনিও শিক্ষকতা করতেন) অপত্য স্নেহে এইসব কাজের পাশাপাশি ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করেছেন সুশান্তবাবু। তালিকার তথ্যকে সমর্থন জানিয়ে তৃণমূলের গড়বেতার ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, গড়বেতা একটি দুধের শিশুও এইসব ইতিহাস জানে। মন্ত্রী থাকাকালীন তাঁর সুপারিশে কেউ ফায়ার ব্রিগেড, কেউ এসবিএসটিসি, কেউ আবার কলেজে চাকরি পেয়েছেন। এপ্রসঙ্গে সুশান্ত ঘোষকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। মেসেজ করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায় বলেন, যাঁরা চাকরি করছেন, তাঁরা নিশ্চয়ই বৈধভাবেই চাকরি পেয়েছেন। আসলে তৃণমূল যেভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, তা থেকে বাঁচতেই সিপিএমকে টার্গেট করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরাদোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরা

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! গত বছর এই দিনে সৈকত নগরীতে থিকথিক করছিল ভিড়। জায়গা ছিল না পা ফেলার। এ বার পুরো উল্টো ছবি। অন্যান্য বারের দোলের দিনের মতো

নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার কালিগঞ্জ থানার পুলিস। সূত্র মারফৎ খবর পেয়ে গতকাল, রবিবার সন্ধ্যেবেলা কালিগঞ্জের পলাশী-রামনগর ঘাট এলাকায় পুলিস হানা দেয়। সেখানেই আগ্নেয়াস্ত্র

ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের শাখা অফিস তৈরি হবে কলকাতায়

এবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রারের (world trade center ) শাখা অফিস তৈরি হবে কলকাতায়। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

আজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতাআজ বৃষ্টি নামবে কলকাতায়! বইবে ঝড়ো হাওয়া, ৫ জেলায় শিলাবৃষ্টি! জারি সতর্কতা

অবশেষে স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। চাঁদিফাটা গরমে বুকভরা স্বস্তি দিতে শুক্রের বিকেলের পর থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সন্ধে নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতার একাধিক অংশে। শুধু

বিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরাবিশ্বভারতীর উপাসনা গৃহে ‘রাজনৈতিক’ কথা, উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে প্রাক্তনী থেকে আশ্রমিরা

বিশ্বভারতীর ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বসে রাজনৈতিক কথাবার্তা বলেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিশ্বভারতীর প্রাক্তনী থেকে আশ্রমিকরা। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি