চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহের - Ei Bangla
Ei Bangla Uncategorized,ভারত চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহের

চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস, পাল্টা আক্রমন অমিত শাহের


৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশেন তাওয়াং সেক্টরে ভারত-চিন সেনা সংঘাত নিয়ে সরগরম সংসদ। সরকারের বক্তব্যের দাবিতে বিরোধীদের হাঙ্গামার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এই প্রেক্ষিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের দাবি সরকারের জবাবে জন্য নয়, কংগ্রেসের বিক্ষোভের পেছনে আলাদা কারণ রয়েছে!

আরো পড়ুন- স্বামীকে শেষ বারের মতো দেখে নে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি দেয় সিবিআই! দাবি পরিবারের

চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস

অমিত শাহের দাবি, দু’মাস আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজীব গান্ধীর নামে তৈরি ফাউন্ডেশন, যাঁর প্রধান তাঁর স্ত্রী তথা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এই রাজীব গান্ধী ফাউন্ডেশন পর পর দু’টি অর্থবর্ষে চিনা দূতাবাস থেকে কোটি টাকা আর্থিক অনুদান নিয়েছে। যা এফসিআরএর পরিপন্থী। এই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার, শাহ বলেন, ‘‘যদি ওঁরা অধিবেশন চলতে দিতেন, তা হলে আমি সংসদে দাঁড়িয়ে উত্তর দিতাম যে, ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবর্ষে রাজীব গান্ধী ফাউন্ডেশন ১ কোটি ৩৫ লক্ষ টাকা অনুদান হিসাবে চিন দূতাবাস থেকে পেয়েছে। যা ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএ)-এ নীতির পরিপন্থী। তাই আইন মেনেই ওই সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।’’ এ বিষয়ে এখনও কংগ্রেসের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শাহ অরুণাচলে ভারত-চিন সংঘাত নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মোদী সরকার যত দিন ক্ষমতায় রয়েছে, কেউ আমাদের জমির এক ইঞ্চিও দখল করতে পারবেন না।’’

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি সংঘাত হয় চিনের লালফৌজের। দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়। সেই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্রের কাছে ব্যাখ্যা চেয়ে সরব হন বিরোধীরা। মঙ্গলবার সংসদের অধিবেশনের শুরুতেও একই দাবি তোলা হয়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলোর দাবি, মোদী সরকার শুধু বিবৃতি দিয়ে দায় সারতে পারে না। এই বিষয় নিয়ে সংসদে অন্য সমস্ত কাজ থামিয়ে আলোচনার দাবি করছেন তাঁরা। রাজনাথের বিবৃতির পরই বিরোধীরা লোকসভা থেকে ওয়াকআউট করেন। নিজের বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘সংঘাতে এক জন ভারতীয় সেনারও মৃত্যু অথবা গুরুতর আঘাতপ্রাপ্ত হননি।’’ কিন্তু এই বিষয় নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার। তারই প্রতিবাদে ওয়াকআউট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপিরনতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা RJD-র, পাল্টা তোপ বিজেপির

এইবাংলা ডেস্কঃ নতুন সংসদ ভবনের আকৃতিকে কফিনের সঙ্গে তুলনা করে আজ সকালে টুইট করে বিহারের শাসকদল আরজেডি (RJD)। আরজেডির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিতর্কিত টুইটটি করা হয়। যা নিয়ে পালটা

কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩কামানের গোলা ফেটে বিহারে মৃত ৩

ফায়ারিং রেঞ্জে চলছিল সেনা অভ্যাস। আচমকাই কামান থেকে দাগা গোলা গিয়ে পড়ল ওই এলাকারই একটি বাড়িতে। যা ফেটে মৃত্যু হল ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৩। প্রত্যেকেই একই

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়

প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?

নিউজ ডেক্সঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ১০ই মে হতে চলেছে ভোটগ্রহণ। গতবারের মত আসন ধরে রাখতে ভোটের আগে কঠোর পরিশ্রম করছে বিজেপি। নির্বাচনের এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারেগোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মুসলিম বৃদ্ধকে পিটিয়ে খুন বিহারে

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিহারে (Bihar)। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় সরপঞ্চ-সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি আদৌ গোমাংস নিয়ে যাচ্ছিলেন

রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁটরেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট

উঁট খেপলে তার মালিককেও ছাড়ে না! পুরনো এই প্রবাদ বাক্যই যেন সত্যি হল রাজস্থানের বিকানেরে। বেঁধে রাখার ‘শাস্তি’ হিসেবে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট। শুধু তাই নয়!