মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক - Ei Bangla
Ei Bangla ভারত মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক

মোদির নিরাপত্তায় গাফিলতি, নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল যুবক


প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় বড়সড় গাফিলতি। কর্নাটকে রোডশো চলাকালীন মোদির নিরাপত্তা ভেঙে হাতে একটি ফুলের মালা নিয়ে প্রধানমন্ত্রীর খুব কাছে চলে আসেন এক যুবক। তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষ্যে ২৬তম জাতীয় যুব উৎসবের সূচনা করে রাস্তা দিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রীর কনভয়। পাশের ব্যারিকেডের ওপারে বহু অনুরাগী-সমর্থকের ভিড়। তাঁদের দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন মোদী। ঠিক তখনই ঢুকে পড়েন ওই যুবক।

আরো পড়ুন- তৃনমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে থেকে উদ্ধার ১১ কোটি

ভিডিয়োয় দেখা যায়, যুবক মালা দেওয়ার চেষ্টা করতেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী ওই যুবকের হাত থেকে শেষ মুহূর্তে মালাটি নেন এবং গাড়ির বনেটের উপরে রাখেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পাচঁস্তরীয় সুরক্ষাবলয় থাকে। যেখানে সবচেয়ে বাইরের যে স্তর, অর্থাৎ সুরক্ষার পাঁচ নম্বর স্তরের দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। তা সত্ত্বেও কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এর আগে, পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গত বছরের জানুয়ারিতে জাতীয় শহিদ মেমোরিয়ালের ৩০ কিলোমিটার আগে একটি উড়ালপুলে দেখা গিয়েছিল, রাস্তা আটকে রেখেছেন বিক্ষোভকারীরা। সেই উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। যা প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে বড়োসড়ো গলদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোরত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো, দাবি তৃণমূল সুপ্রিমোর

ত্রিপুরায় মমতা-অভিষেকের রোড শো-এ জনজোয়ার, বিজেপিকে আমরাই হটাবো। ত্রিপুরায় দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে একথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ ফেব্রুয়ারি

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালেঅসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, ভর্তি করানো হল আমেদাবাদের হাসপাতালে

অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বুধবার তাঁকে আমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার

বিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতাবিজেপির বিকাশ রথ যাত্রায় মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ল জনতা

বিজেপির (BJP) বিকাশ রথ যাত্রায় এক মন্ত্রীর গায়ে চুলকানির পাউডার ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। পরিস্থিতি এমন দাঁড়াল প্রকাশ্যেই নিজের কুর্তা খুলে বোতলের জল দিয়ে হাত-মুখ ধুতে হল তাঁকে। এমনই এক

প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?প্রধানমন্ত্রীর ফোন! কী বললেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী?

নিউজ ডেক্সঃ কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। আগামী ১০ই মে হতে চলেছে ভোটগ্রহণ। গতবারের মত আসন ধরে রাখতে ভোটের আগে কঠোর পরিশ্রম করছে বিজেপি। নির্বাচনের এই উত্তেজনার মাঝে প্রধানমন্ত্রী

বিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুরবিয়েতে অভিনব উপহার! জামাইকে বুলডোজার উপহার দিলেন শ্বশুর

চারচাকা বা বাইক নয়। বিয়েতে শ্বশুরবাড়ির তরফে বরকে উপহার হিসাবে দেওয়া হল বুলডোজার! বরকে ভালোবেসে শ্বশুরমশাই এই উপহার দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে ৷

কাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনাকাশ্মীরে ইতিহাস গড়ল ‘পাঠান’, শাহরুখের ছবিকে ঘিরে উন্মাদনা

কাশ্মীর থেকে কন্যাকুমারী একটা নাম পাঠান। গোটা দেশে উন্মাদনা যাঁর ছবিকে ঘিরে তিনি শাহরুখ খান। করোনার অতিমারি পরবর্তী সময় বলিউডের সুদিন ফিরেছে তাঁর হাত ধরেই। প্রতিদিনই প্রায় একটার পর একটা