BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ,Bangla News (বাংলা খবর) BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

BREAKING NEWS প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়


প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ২০১৪ সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ২০১৬ সালের প্যানেলভুক্তদের মধ্যে যাঁদের প্রশিক্ষণ নেই, তাঁদেরই চাকরি বাতিল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাঁর কড়া নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় সংখ্যক চাকরি বাতিলের নজির।

আরো পড়ুন- Ashneer Grover : বড়সড় দুর্নীতির অভিযোগ আশনীর গ্রোভারের বিরুদ্ধে

তবে এখনই তাদের চাকরি পুরোপুরি যাচ্ছে না। আপাতত আগামী চারমাস তারা স্কুলে যেতে পারবেন। কিন্তু তাঁরা পূর্ণ সময়ের শিক্ষক হিসাবে থাকতে পারবেন না। তাঁরা মূলত পার্শ্ব সময়ের শিক্ষকের মতো বেতন পাবেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই প্রথমবার এতজনের চাকরি একলপ্তে বাতিল করল আদালত। মানে সাড়ে ৪২ হাজার শিক্ষকের মধ্যে বাতিল হয়ে গেল ৩৬ হাজার জনের চাকরি। চাকরি থাকল মাত্র সাড়ে ৬ হাজার জনের। তবে যাঁরা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁদের চাকরি বহাল থাকবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যাঁদের চাকরি বাতিল হল তাঁদের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ রয়েছে এখনও। বিচারপতি জানিয়েছেন, বাতিল হওয়া শিক্ষকরা আগামী ৪ মাস কাজ করবেন, পার্শ্বশিক্ষকদের হারে বেতন পাবেন। তারই মধ্যে আগামী ৩ মাসের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নতুন করে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে বাতিল হওয়া শিক্ষকরাও নতুন করে আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষক পদে এবং তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এই নতুন নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার খরচ দিতে অসমর্থ হলে, প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রয়োজনে বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছ থেকে টাকা নিতে পারে। কারণ আদালতের পর্যবেক্ষণ, ২০১৪ সালের টেট থেকে শিক্ষক নিয়োগের নেপথ্যে দুর্নীতিতে রয়েছেন তৎকালীন বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্য। টাকা নিয়ে নিয়োগের মূল মাস্টারমাইন্ড ছিলেন তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

চলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলওচলতি বছর থেকে একগুচ্ছ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, তালিকায় আপিল, স্যামসাং, এলজির মোবাইলও

সফ্‌টঅয়্যার এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যায় বিভিন্ন অ্যাপও। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুররাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা

নায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’রনায়িকা মডেলদের সঙ্গে রাতভর চলত রেভ পার্টি, দু’হাতে টাকা ওড়াতেন কুন্তল! চাঞ্চল্যকর দাবি ইডি’র

রঙিন জীবন ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের। দু’হাতে জলের মতো টাকা ওড়াতেন। ইএম বাইপাস সংলগ্ন এক অভিজাত আবাসনে তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে মাঝেমধ্যেই বসত ‘রেভ পার্টি’র আসর।

রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!রাজ্যপালের ভাষণজুড়ে শুধুই মমতা, ‘আমার মুখ্যমন্ত্রী’!

জগদীপ ধনকড় জমানার বিপরীত ছবি। সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্যপাল হয়ে আসার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের দূরত্ব ঘুচেছে। বুধবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভার বাজেট

বনি সেনগুপ্তকে ইডির তলববনি সেনগুপ্তকে ইডির তলব

নিয়োগ দুর্নীতি তদন্তে তলব করা হল অভিনেতা বনি সেনগুপ্তকে। চলতি সপ্তাহে অভিনেতাকে হাজির হতে বলেছে ইডি। নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেনের হদিশ

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিওতৃণমূলের তারকা প্রচারকের তালিকায় বাদ কাঞ্চন! নেই মিমি-নুসরাত-কৌশানিও

এইবাংলা ডেস্কঃ ২০২৪ লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে! বাংলায় ৪২টা আসন দখলের লড়াইয়ে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত সপ্তাহে ঘোষণা হয়ে হিয়েছে নির্বাচনী নির্ঘন্ট। এবার লোকসভা ভোটে তারকা প্রচারকের তালিকা