অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক

অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক


বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান। সোমবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে অনুব্রতকে নিয়ে উড়ে যায় একটি বেসরকারি সংস্থার উড়ান। ওই বিমানে ৪৫ নম্বর আসনের যাত্রী অনুব্রত।

আরো পড়ুন- শান্তিনিকেতনের আদলে মালদায় পালিত হল বসন্ত উৎসব

জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অনুব্রত মণ্ডলকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যায় পুলিশ। কেষ্ট সেখানে পুরোপুরি ইডি-র জিম্মায়। এর আগে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তৃণমূল নেতার। মিলেছে ফিট সার্টিফিকেট। আজ দিল্লি পৌঁছতে রাত হয়ে যাবে বলেই অনুব্রতকে কোর্টে পেশ করা হবে না। সম্ভবত আগামিকাল তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্তকে।

এদিন সকাল ১১.১০ মিনিট নাগাদ জোকার হাসপাতালে নিয়ে আসা হয় কেষ্টকে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাঁকে হাসপাতালে ঢোকানো হয়। সেখানে বহু সংবাদমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কিন্তু কারও কোনও প্রশ্নের উত্তর দেননি অনুব্রত। এর আগে কলকাতায় আসার পথে শক্তিগড়ে খেতে দাঁড়িয়েছিলেন অনুব্রত। তখনও কোনও প্রশ্নের উত্তর দেননি। মনমরা ছিলেন, একরাশ বিরক্তি তাঁর চোখেমুখে। হাসপাতালেও একই স্বভাব ছিল তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭WB Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

কাটোয়াঃ মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭ । কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী সে। এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন

ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদেরডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদের

বকেয়াে ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘটে তেমন সাড়া মিলল না। আজ, শুক্রবার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ধরা পড়ল প্রতিদিনের চেনা ছবিটাই। সূত্রের খবর, কেএমডিএ, পূর্ত ভবনে প্রায় ১০০ শতাংশ হাজিরা ছিল

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে

জাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলেজাজিগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল, রামধনু জোটে বড় ফাটল — প্রধান-সহ একাধিক সদস্য যোগ শাসকদলে

জাজিগ্রাম, বীরভূম: বীরভূমের মুরারই-২ ব্লকের জাজিগ্রাম পঞ্চায়েতে শুক্রবার ঘটে গেল বড়সড় রাজনৈতিক পালাবদল। প্রায় দুই বছর আগে সিপিএম, কংগ্রেস ও বিজেপির ‘রামধনু’ জোটের হাতে থাকা এই পঞ্চায়েত এখন কার্যত তৃণমূলের

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে