দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরা

দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! পর্যটক কমায় আশঙ্কায় ব্যবসায়ীরা


দোলের দিনে দিঘায় চেনা ভিড় উধাও! গত বছর এই দিনে সৈকত নগরীতে থিকথিক করছিল ভিড়। জায়গা ছিল না পা ফেলার। এ বার পুরো উল্টো ছবি। অন্যান্য বারের দোলের দিনের মতো চেনা জনস্রোত এ বার আর আছড়ে পড়েনি দিঘায়। বরং তার বদলে দেখা গিয়েছে গুটিকয় পর্যটক। একই ছবি দেখা গিয়েছে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর-সহ সমুদ্র তীরবর্তী জনপদগুলিতেও। দোলের ছুটিতে দিনে যে ভিড় আশা করেছিলেন তা পূরণ না হওয়ায় হতাশ হোটেল ব্যবসায়ীরা। কেন ভিড় জমছে না তা নিয়ে নতুন আশঙ্কার কথাও শুনিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

আরো পড়ুন- রবি শাস্ত্রী বহিরাগত! ‘ছাইপাঁশ’ শাস্ত্রীকে তুলোধনা রোহিতের

দিঘার হোটেল ব্যবসায়ীদের সূত্রে খবর, মঙ্গলবার সব মিলিয়ে ২০ থেকে ৩০ শতাংশ হোটেলে পর্যটকেরা উঠেছিলেন। যা সাম্প্রতিক ইতিহাসে কখনও দেখা যায়নি বলেই তাঁদের একাংশের মত। আর পাঁচটা সাধারণ ছুটির দিনে দিঘায় যেমন পর্যটকদের আনাগোনা লেগে থাকে এমনকি সেই ভিড়ও ছিল না মঙ্গলবার। ব্যবসায়ীদের মতে, আগাম বুকিং ছিল না। তা ছাড়া স্পট বুকিংয়েও আগ্রহ দেখাননি পর্যটকরা। তার জেরে চরম হতাশ ব্যবসায়ীরা।

এক সময়ের জমজমাট দিঘায় আচমকা কেন এমন পরিস্থিতি তা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায়ের মতে, ‘‘বিশেষ বিশেষ দিনগুলিতে হোটেলের দর বিপুল পরিমাণে বাড়িয়ে প্রচার করেন পর্যটন ব্যবসায়ীদের একাংশ।’’ তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর পর থেকেই বিশেষ দিনগুলিতে দিঘায় ভিড় তেমন জমছে না। বিপ্রদাসের কথায়, ‘‘গত বছর দোল এবং হোলির দিনে দিঘার সমস্ত হোটেল পরিপূর্ণ ছিল। অথচ এ বার পর্যটকদের মধ্যে সেই আগ্রহ দেখা যায়নি। দিঘা থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এই পরিস্থিতি মোটেই কাম্য নয়। দিঘার হোটেল আসা পর্যটকদের যাতে কোনও রকম অসুবিধে না হয় সেই বিষয়ে আমরা আরও বেশি সতর্ক হচ্ছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….

এই বাংলা ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! আগামাীকাল, শনিবার

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুররাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতাবিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা

চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে। গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে ইডি’র হাতে গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ হুগলির যুব নেতা শান্তনু বন্দোপাধ্যায়। তিনি আবার হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও পূর্ত কর্মাধক্ষ। শুক্রবার একটানা প্রায় সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়

মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…মুখ্যমন্ত্রীকে ‘কুরুচিকর’ মন্তব্য দিলীপের, তীব্র ভৎর্সনা করে ব্যাখ্যা চাইল বিজেপি শীর্ষ নেতৃত্ব…

এইবাংলা ডেস্কঃ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিরকর মন্তব্য করেছিলে বিজেপি নেতা তথা বর্ধমান–দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ! যা নিয়ে গোটা বাংলায় শোরগোল পড়ে গেছিল। দিলীপের মন্তব্যের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনে

পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীরপিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর

মালদাঃ পিকাপ গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে একটি পিকআপ গাড়ি আলাল থেকে গাজোলের দিকে আসছিল। অন্যদিকে একটি সাইকেল পাঁচপাড়া থেকে গাজোলের