নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪ - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪

নদিয়ার কালীগঞ্জে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক! গ্রেপ্তার ৪


বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদিয়ার কালিগঞ্জ থানার পুলিস। সূত্র মারফৎ খবর পেয়ে গতকাল, রবিবার সন্ধ্যেবেলা কালিগঞ্জের পলাশী-রামনগর ঘাট এলাকায় পুলিস হানা দেয়। সেখানেই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ ওই ৪ ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃতরা হল তইব আলি শেখ, নিজামুদ্দিন শেখ, নজরুল ইসলাম ও উকিল শেখ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে, কার্তুজ সহ দুটি স্বয়ংক্রিয় পিস্তল, ম্যাগাজিন ও ১০ কেজি ওজনের বিস্ফোরক। দুষ্কৃতীরা যেই দু’টি মোটর বাইকে করে এসেছিল সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

আরো পড়ুন- হিন্দু মন্দিরে আক্রমণ বরদাস্ত নয়, মন্দিরে ভাঙচুর ইসুতে বললেন অ্যালবানিজ

ধৃতরা একটি আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিস। তারা ওই অস্ত্র বিক্রির উদ্দেশ্যেই কালিগঞ্জে এসেছিল বলে জানতে পেরেছে পুলিস। অস্ত্র ও বিস্ফোরকগুলি হাত বদল করার সময়ই পুলিসের হাতে ধরা পড়ে যায় সকলে। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় বাইরের রাজ্য থেকে এই বিপুল অস্ত্র-শস্ত্র ঢোকার ঘটনায় স্বভাবতই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

চোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগমচোখের জলে শেষ বিদায় স্বামী স্মরণানন্দকে, সকাল থেকেই বেলুড়ে অগণিত ভক্তের সমাগম

এইবাংলা ডেস্কঃ মঙ্গলবার সন্ধেয় ৮টা ১৪ মিনিট নাগাদ রামকৃষ্ণলোক গমন করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ। তাঁর দেহ এখন শায়িত রয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়াম। সেখানেই

নবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমারনবজোয়ার-এর প্রথম দিনেই চরম বিশৃঙ্খলা, অভিষেক সভা ছাড়তেই ধুন্ধুমার

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচির প্রথম দিনে বিশৃঙ্খলা। প্রার্থী বাছাই অভিযানকে কেন্দ্র করে মারামারি, হুড়োহুড়ি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

Madhyamik 2023: কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? জেনে নিনMadhyamik 2023: কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? জেনে নিন

২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2023)। প্রতিবারের মত এবারও বাংলা পরীক্ষা দিয়েই শুরু। এরমধ্যেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করার নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা পর্ষদ। গতকাল নিজের অফিসিয়াল ওয়েবসাইটে

নিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রীনিয়োগ দুর্নীতিতে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব ই’ডির, স্বামীর গ্রেপ্তারির পরেই বেপাত্তা স্ত্রী

নিয়োগ দুর্নীতিতে এবার শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কাকে তলব করল ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করেছে ইডি। কারণ, তাঁর নামে রয়েছে প্রচুর সম্পত্তি। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর থেকেই বেপাত্তা প্রিয়াঙ্কা। কোথায় তিনি? কীভাবে

কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন অভিষেক! নবজোয়ারে এবার স্বয়ং মমতা….

এই বাংলা ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! আগামাীকাল, শনিবার

তাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়েরতাপস সাহাকে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নিউজ ডেক্সঃ নিয়োগ-দুর্নীতিতে (Recruitment Scam) তাপস সাহাকে (Tapas Saha) সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। আজ সকাল ৬টা নাগাদ তেহট্টের বিধায়কের বাড়ি থেকে বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা (Officials of