সলমানের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, জীবন তছনছ হয়ে যায় এই গায়িকার - Ei Bangla
Ei Bangla বিনোদন সলমানের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, জীবন তছনছ হয়ে যায় এই গায়িকার

সলমানের বিরুদ্ধে মুখ খোলা অপরাধ, জীবন তছনছ হয়ে যায় এই গায়িকার


গোটা বলিউড (Bollywood) নাকি একজনেরই অঙ্গুলিহেলনে চলে! তিনি শাহরুখ নন, আমির নন, খিলাড়ি অক্ষয় কুমারও নন, তিনি হলেন বলিউডের দাবাং সুপারস্টার সালমান খান (Salman Khan)। একবার যদি কেউ তার রোষানলে পড়েন তাহলেই বলিউডে তার যাত্রা সেখানেই শেষ। প্রখ্যাত গায়ক অরিজিত সিংয়ের সঙ্গেও নাকি এমনটাই হতে বসেছিল! আর সালমানের বিরুদ্ধে মুখ খুলে গায়িকা সোনা মহাপাত্রের (Sona Mahapatra) জীবন তো রীতিমতো নরকে পরিণত হয়!

ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৬ বছর আগে। ২০১৬ সালে অনুষ্কা শর্মা এবং সালমান খান অভিনীত ছবি ‘সুলতান’ মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। তবে ছবির শুটিং সালমানের জন্য ছিল খুবই কষ্টকর। সে সম্পর্কে বলতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে সালমান তার কঠোর পরিশ্রমের কথা তুলে ধরেন।

সালমান তার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন শুটিং করার সময় তার নিজেকে একজন ধর্ষিতা বলে মনে হচ্ছিল! সালমানের এই কথাতে নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। তার বিরুদ্ধে গর্জে ওঠেন কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে সোনা মহাপাত্ররা। তাদের দাবি ছিল, ধর্ষিতার কষ্ট অনুভব না করে সালমান যে মন্তব্য করেছেন তা অত্যন্ত কুৎসিত।

কিন্তু সালমানের কথার বিরোধিতা করতে গিয়ে বিপদে পড়ে যান সোনা মহাপাত্র। সালমানকে ‘নারী বিদ্বেষী’ বলার ‘অপরাধে’ তার উপর শুরু হয় অত্যাচার। তার সঙ্গে যা কিছু ঘটেছিল তা জানলে শিউরে উঠতে হয়। একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন সোনা।

গায়িকার কথায়, “আমার বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছিল, শুধু যে খুনের হুমকি দেওয়া হয় তাই নয়। আমার ছবি মরফ করে বিভিন্ন পর্ণসাইটে ছড়িয়েও দেওয়া হয়েছিল। লাগাতার দেওয়া হয়েছিল গণধর্ষণের হুমকি”। শুধু তাই নয়, তার এবং তার আপনজনেদের জীবন রীতিমতো নরকে পরিনত করে দেওয়া হয়!

সোনা আরও বলেছিলেন, “আমি আর স্বামী কাঁদতাম। এখানেই শেষ নয় কৌটোয় করে আমার বাড়িতে পাঠানো হয়েছিল মল। জীবন শেষ করে দেওয়া হয়েছিল প্রায়”। এসব কাণ্ড ঘটিয়েছিলেন সালমানের ভক্তরা। ভাইজানের বিরুদ্ধে ‘অপ্রিয় সত্য’ বলার অপরাধে মাশুল দিতে হয়েছিল গায়িকাকে! এই ঘটনা আরও একবার প্রমাণ করে সালমানের বিরুদ্ধে মুখ খুললেই হতে পারে ঘোর বিপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Nusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহানNusrat Jahan: বাংলাদেশের আইটেম গানে “ময়ূরী” হয়ে সামনে এলেন সাংসদ নুসরত জাহান

আবারও শিরোনামে অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । বিতর্ক ও সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে এবার পেখম মেলে নাচ করাবর আহ্বান জানাচ্ছেন তারকা সাংসদ নুসরত জাহান। মা হওয়ার পর প্রথমবার

Anurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতিAnurager Chhowa: ‘ওরা তো আমার নাম ধরে ডাকে’, অনস্ক্রিন মেয়েদের সাথে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সূর্য ওরফে দিব্যজ্যোতি

এই মুহূর্তে বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি পুরোনো হয়েও নতুন সব ধারাবাহিককে একেবারে ক্লিনবোল্ড করে দিচ্ছে। টিআরপির তালিকাতে প্রতি সপ্তাহেই সেরা দশে নাম

চার হাত এক হল, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারাচার হাত এক হল, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

চার হাত এক হল। মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল বিয়ের আসর। শনিবারই জলসলমেরে পৌঁছে গিয়েছিলেন কিয়ারা। রবিবার রাত থেকেই শুরু হয়ে

লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদলন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব, ভক্তদের উন্মাদনায় আপ্লুত শাহরুখ, জানালেন ধন্যবাদ

লন্ডন থেকে নিউ ইয়র্ক ‘পাঠান’ জ্বরে কাবু বিশ্ব। ইতিমধ্যেই বক্স অফিসে নিরিখে হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে পাঠান। মুম্বই থেকে মেলবর্ন, আহমেদাবাদ থেকে আমেরিকা বিশ্ব দরবারে শাহরুখের ক্যামব্যাক ছবি

হলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারেহলিউডের এক সিনেমাতে শুধু গাড়িই ভাঙা ৫০ কোটি ডলারে

অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয়

অতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখঅতিমারির মন্দার বাজারে পেশাবদলের কথা ভেবেছিলেন, শিখেছিলেন রান্নাও : শাহরুখ

‘পাঠান’ নিয়ে বিতর্ক চলছিল। বয়কটের আবহেও মুক্তির আগে তেমন ভাবে প্রচার চালাননি শাহরুখ খান। তবে ছবি মুক্তির পঞ্চম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক তথ্য দিলেন নায়ক। অতিমারির মন্দার বাজারে তিনি নাকি