রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট - Ei Bangla
Ei Bangla ভারত রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট

রেগে গিয়ে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট


উঁট খেপলে তার মালিককেও ছাড়ে না! পুরনো এই প্রবাদ বাক্যই যেন সত্যি হল রাজস্থানের বিকানেরে। বেঁধে রাখার ‘শাস্তি’ হিসেবে মালিকের ঘাড় মটকে মাথা চিবিয়ে খেল পোষ্য উঁট। শুধু তাই নয়! এরপর মালিকের মাথা মুখে ধরে শূন্যে তুলে সজোরে আছাড়ও মারে ওই খুনে উঁটটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকানেরের পুঞ্চ গ্রামের বাসিন্দা মনোজ যাদবের।

আরো পড়ুন- Madhyamik 2023: কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড? জেনে নিন

জানা গিয়েছে, একটি খুঁটির সঙ্গে উঁটটিকে বেঁধে রেখেছিলেন মনোজ। সেই সময় একদল উঁট তার সামনে দিয়ে হেঁটে চলে যায়। তা দেখে হঠাৎই তাদের পিছু নেয় খুঁটিতে বেঁধে রাখা উঁটটি। প্রবোল শক্তি প্রয়োগ করে খুঁটি শুদ্ধ উপড়ে নিয়ে আরএক পাল উঁটের পিছু নেয় সে। উঁট পালিয়েছে দেখে তাকে ধাওয়া করেন মনোজ বাবু। কিন্তু পলাতক উঁটের নাগাল পেতেই ভয়ানক খাপ্পা হয়ে ওঠে সে। মালিকের মাথা কামড়ে শূন্যে তুলে সজোরে মাটিতে আছাড় মারে উঁটটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তবে রেহাই পায়নি খুনে উঁটটিও। মালিকের মৃত্যুর পর ক্ষিপ্ত জনতা উঁটটিকে পাকড়াও করে গাছে বেঁধে বেধড়ক পেটায়। সেই মারে উঁটটিরও মৃত্যু হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Ashneer Grover : বড়সড় দুর্নীতির অভিযোগ আশনীর গ্রোভারের বিরুদ্ধেAshneer Grover : বড়সড় দুর্নীতির অভিযোগ আশনীর গ্রোভারের বিরুদ্ধে

ফিনটেক ইউনিকর্নের অভিযোগের ভিত্তিতে ভারতপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আশনীর গ্রোভার (Ashneer Grover) ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অর্থনৈতিক অপরাধ শাখা। দোষী সাব্যস্ত হলে গ্রোভার ও তার পরিবারের সদস্যদের

বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তিরবান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির

মদের সাথে দুটি ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পরলো ৪১ বছর বয়সী এক ব্যক্তি! জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। তার পর দিন সকাল

Rishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়িRishabh Pant Accident: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে ঋষভ পন্ত, দাউদাউ করে জ্বলল গাড়ি

শুক্রবার সকালে দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant Accident)। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ানকাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়

উড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রেউড়ালপুল থেকে সোজা নীচে, ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে

উড়ালপুল থেকে নীচে পড়ে ১২টি কৃষ্ণসার হরিণের মৃত্যু মহারাষ্ট্রে। শনিবার কেগাঁও-দেগাঁও বাইপাসে ঘটেছে এই ঘটনা। বন দফতর সূত্রে খবর, একই সঙ্গে আরও তিনটি কৃষ্ণসার হরিণ আহত হয়েছে। নতুন তৈরি বাইপাস

রেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিওরেকর্ড! পঞ্চমবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হলেন নেউফিউ রিও

রেকর্ড পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নেউফিউ রিও। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন এনডিপিপি প্রধান। শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা