কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান - Ei Bangla
Ei Bangla ভারত কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান

কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! শহিদ ৫ জওয়ান


কাশ্মীরে সেনা ট্রাকে গ্রেনেড হামলা! নিহত ৫ জওয়ান ও আহত আরো এক জওয়ান। ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে পাহাড়ি রাস্তায় যাচ্ছিল আর্মির ট্রাক। সেই সময় সশস্ত্র জঙ্গিরা গ্রেনেড হামলা চালায় বলে খবর।

জম্মুর প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেনান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, দুপুর ৩টে নাগাদ ভীমবের গলি থেকে পুঞ্চের দিকে যাচ্ছিল আর্মির ট্রাকটি। সেই সময় জঙ্গিরা হামলা চালায়। প্রচন্ড বৃষ্টি ও দৃশ্য়মানতা কমে যাওয়ার সুযোগে তারা হামলা চালায়। গাড়িটিতে আগুন ধরে যায়। মনে করা হচ্ছে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করেছিল।

জঙ্গি মোকাবিলায় নিয়োজিত রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ান শহিদ হয়েছেন। অপরজন জখম সেনাকে রাজৌরির সেনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। সেনার মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিদের খোঁজে এলাকায় ব্যপক তল্লাশি চলছে।

রাজৌরির গ্যারিসন হাসপাতালে সেনাদের দেহগুলি আনা হয়েছে।

আরো পড়ুন – কমবে তাপপ্রবাহ, ধেয়ে আসছে কালো মেঘ, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া

জানা গিয়েছে, যে এলাকায় আর্মি ট্রাকের উপর হামলা চালানো হয়েছিল সেটা বরাবর পাক জঙ্গিরা ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে। প্রচন্ড বৃষ্টির মধ্য়ে এখানে হামলা চালানো হয়।

তবে এখানে সন্দেহজনক জঙ্গিরা আনাগোনা করছে বলে খবর এসেছিল। স্থানীয় এক শিক্ষক জানিয়েছেন, এখানে গভীর জঙ্গল রয়েছে। একাধিক প্রাকৃতির গুহা রয়েছে। তার জেরে জঙ্গিরা সহজেই লুকিয়ে পড়তে পারে। জম্মু, পুঞ্চ হাইওয়ে এখান দিয়েই গিয়েছে।

তবে দেশের বীর সেনাদের উপর এই জঙ্গি হামলার যে ছবি সামনে এসেছে তা অত্যন্ত বেদনার। ভিডিয়োতে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে আর্মির ট্রাক। এক সেনার মাথায় সম্ভবত আঘাত লেগেছে।

ঘটনার খবর পেয়েই ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার, পুলিশ ঘটনাস্থলে যান। স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে গত বছর কাশ্মীরের কাছে কাটরাতে তীর্থযাত্রী বোঝাই একটা বাসে আচমকা আগুন ধরে যায়। সেই সময় চারজন তীর্থযাত্রীর মৃত্য়ু হয়। ২২জন তীর্থযাত্রীর আহত হয়েছিলেন এই ঘটনায়। এরপর জম্মু অ্য়ান্ড কাশ্মীর ফ্রিডম ফাইটার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল স্পেশাল স্কোয়াড এই আগুনের পেছনে ছিল। তারাই আইইডি ব্লাস্ট করেছিল।

২০২১ সালের অক্টোবরে এই এলাকার কাছাকাছি ৯জন সেনার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা।

লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, দেশের প্রতি বীর সেনাদের কর্তব্য কখনও ভোলার নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBIআদানিকান্ডের জেরে দুশ্চিন্তায় আমানতকারীরা, শেষ অবধি বিজ্ঞপ্তি জারি করলো RBI

কয়েক দিন ধরেই শেয়ার বাজারে বিপর্যয়ের মুখে আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিভিন্ন সংস্থার শেয়ারের দর নেমেছে হু হু করে। আর এর প্রভাব পড়েছে আদানি গ্রুপের

বিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনাবিরাট বেতন বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির দাবি দীর্ঘদিনের। সম্ভবত আগামী বাজেটেই সেই দাবি মেনে নিতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, বাজেট প্রস্তাবে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারেরবায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের

বায়ু দূষণে জেরবার দিল্লি, দূষণ ঠেকাতে নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার। শুক্রবার দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে রাজধানীর যাবতীয় নির্মাণ এবং ইমারত বা ভবন

ভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রেরভ্যালেন্টাইন্স ডে-তে এবার গরুকে আলিঙ্গন! ১৪ই ফেব্রুয়ারি গো-আলিঙ্গন দিবস পালনের নির্দেশিকা কেন্দ্রের

ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) এবার গরুকে আলিঙ্গন (Cow Hug Day)। মোদি সরকারের নির্দেশে জারি বিজ্ঞপ্তি (Notice) । ১৪ ফেব্রুয়ারি (14th February) গরুকে আলিঙ্গন দিবস ((Cow Hug Day) পালনের বিজ্ঞপ্তি। ‘গরু

উত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানিরউত্তরপ্রদেশে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের বিরাট ঘোষনা মুকেশ আম্বানির

‘আগে উত্তরপ্রদেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইতেন না, যোগী সরকারের আমলে এখন সেই রাজ্য’ই বিনিয়োগে সেরা’ইউপি লখনউ গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৩-এর ভাষণে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । ইউপি গ্লোবাল ইনভেস্টরস সামিটের

মণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপিমণিপুরঃ মুখ্যমন্ত্রীকে অপসারণ করতে পারে বিজেপি

বিজেপি মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে (N Biren Singh) তাঁর পদ থেকে অপসারণ করতে চাইছে। ইতিমধ্যে মণিপুরের জন্য নতুন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর সন্ধানে রয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সহিংসতা নিয়ন্ত্রণে