বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর),পশ্চিমবঙ্গ বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক


বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী স্বাস্থ্য সাথীর মতো সামাজিক প্রকল্প। সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করতে এমনটাই আশঙ্কা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনটা প্রায়োরিটি ?… কোনটা চান আপনারা? মমতা দুই বা তিন লাখ মানুষকে ডিএ দিতে পারছেন না, আর দশ কোটি মানুষকে খাওয়াচ্ছেন। কোনটা প্রেফারেন্স, আপনারাই বলুন।”

 

খড়দা পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ অনুষ্ঠানে এসে ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ডিএ দিতে গেলে সরকারের স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডারের টাকাটা বন্ধ হয়ে যেতে পারে বলে জানান তিনি। শোভনদেবের মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে শোরগোল।

তাঁর কথায়, “আমাদের যে প্রান্তিক মানুষটা পাহাড়ে থাকে, আমাদের গরিব মানুষটা যে গ্রামে যে মাসে একবার মাছ খেতে পায়, টাকার অভাবের জন্যে। তাঁকে আমি কিছু সাহায্য করব, নাকি যে মানুষটা সপ্তাহে অন্তত এক-দুবার মাছ খেতে পায়, তাঁকে আমি সাহায্য করব। কোনটা?” টাকাটা পেয়ে গরিব মানুষ যদি খেয়ে বেঁচে থাকেন, তাহলে আমি বলব, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করছেন’ মন্তব্য মন্ত্রীর।

আরো পড়ুন- দ্য হিস্ট্রি অফ ইসরায়েলে জামাই বলে উল্লেখ! মোসাদের এক দুর্ধর্ষ মিশরীয় এজেন্ট এঞ্জেল

এরপরেই মন্ত্রী বলেন, “বাংলার দশ কোটি মানুষকে চাল দিয়ে খাওয়াচ্ছে, সেটা অন্যায়? কেন তিন লাখ লোক ডিএ পাচ্ছে না, সেটা অপরাধ। একবার বুকে হাত দিয়ে ভাববেন এটা।” এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ডিএ না পেলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে না। কিন্তু ডিএ দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যেতে পারে। কন্যাশ্রীর টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। আপনারাই বিচার করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষকফিল্মি কায়দায় চুলে ছাঁট, ছাত্রের চুল কেটে শৃংখলার পার্ট দিলেন প্রধান শিক্ষক

স্কুলে ঢুকে ছাত্রদের চুলের ছাঁট দেখে চোখ আটকে গিয়েছিল প্রধান শিক্ষকের। ছাত্রদের মাথার এক ধারে চুল প্রায় কিছুই নেই। আবার কারো মাথায় কানের উপরে দু’দিকে ছোট করে ছাঁটা, মাথার উপর

ইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীইকোপার্কে এবার মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিউটাউনের ইকোপার্কে ‘হরিণালয় মিনি চিড়িয়াখানা’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিনি জু’তে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মুখ্যমন্ত্রী

অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে EDঅনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেপ্তার করেও ৩ কোটি টাকার হিসেব মেলাতে হিমসিম খাচ্ছে ED

তিন কোটি টাকার ফিক্সডিপোজিট ছিল অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের। কিন্তু বাকি তিন কোটি টাকা গেল কোথায় ? এবার সেই টাকার হিসাব পেতেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইডি’র তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর,

‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা

নিউজ ডেক্সঃ নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বড় ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সাক্ষাত্‍কারের কারণে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সমস্ত মামলা স্থানান্তরের

এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১এগরা-বজবজের পর এবার ইংরেজবাজার! বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১

মালদা,২৩ মে : মালদহে বাজির দোকানে ভয়াবহ আগুন! মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার অধীন নেতাজি মার্কেটে বাজির দোকানে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই চারটি দোকান। মৃত এক। মঙ্গলবার ভোরে কার্বাইড ড্রাম নামানোর

আগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতাআগামীকাল গঙ্গা আরতির প্রস্তুতি শুরু: মমতা

গঙ্গাসাগর মেলা শুরুর আগে বাবুঘাটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান তিনি। বলেন, বারাণসীর মতো এবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় গঙ্গা আরতির পরিকল্পনা করা হচ্ছে। আগামীকাল থেকেই এর প্রস্তুতি