শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর

শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন চার অ্যাকাডেমি, দুই কুস্তিগিরকে চাকরি মুখ্যমন্ত্রীর


গত পয়লা জুন নিগৃহীত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে তাঁদের আন্দোলনের সমর্থনে এক মৌন মিছিলে শামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পরের দিন সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের উপর নিপীড়নের প্রতিবাদে মোমবাতি মিছিলেও নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। সেদিন মিছিলে অংশ নেওয়া বাংলার দুই জাতীয় স্তরের কুস্তিগির রবি জয়সওয়াল ও নন্দন দেবনাথকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেমন কথা, তেমনই কাজ। বৃহস্পতিবার নবমহাকরণে ক্রীড়া দফতরের কার্যালয়ে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর দেওয়া সরকারি চাকরির নিয়োগপত্র দুই কুস্তিগিরের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘রবি ও নন্দন দু’জনেই জাতীয় স্তরের কুস্তিগির। রাজ্য ও জাতীয় স্তরে অনেক সাফল্য পেয়েছে ওরা। গত ৬ জুন গ্রুপ ‘ডি’-তে ওদের সরকারি চাকরির ব্যবস্থা করা হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী ওদের পাশে দাঁড়িয়েছেন। ওদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আগামী দিনে ওরা বাংলার কুস্তিকে আরও শক্তিশালী করবে। রাজ্য ও জাতীয় দলের হয়ে পদক জিতবে। এই আশায় বুক বেঁধেই আমরা ওদের পাশে থাকব।’’

আরো পড়ুন- নবজোয়ার কর্মসূচি চলবে তবে আজ কল্যাণীতে হবে শেষ অধিবেশন

সরকারি চাকরির নিরাপত্তা পেয়ে কুস্তিতে নিজেদের আরও উন্নত করতে চান দুই কুস্তিগির। বিডন স্ট্রিটের বাসিন্দা রবি তাঁর মায়ের সঙ্গে দশকর্মার দোকান চালান। বাবা প্রয়াত হয়েছেন। সংসার চালাতেই হিমশিম খান। কুস্তির জন্য পুষ্টিকর খাবারই পান না। রবি বলছেন, ‘‘আমাদের একটা সুযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভাল পারফরম্যান্স করতে হলে সঠিক খাবার প্রয়োজন। তবেই আমরা আরও এগিয়ে যেতে পারব। আমাদের অভাব, যন্ত্রণা অনুভব করে যেভাবে মুখ্যমন্ত্রী এগিয়ে এসে সাহায্য করলেন, তাতে আমরা আজীবন ওঁর কাছে কৃতজ্ঞ থাকব।’’ কুস্তিগির নন্দন আলিপুরদুয়ারের ছেলে হলেও এখন কলকাতায় ১০০ দিনের কাজ করেন। বললেন, ‘‘আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মা দুর্গার মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন। ক্রীড়ামন্ত্রীও আমাদের খুব সাহায্য করছেন। আশা করি, এভাবেই কুস্তিগিরদের পাশে থাকবে সরকার। বাংলার কুস্তিও এগিয়ে যাবে।’’

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, ‘‘দেশে একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই প্রতি বছর রাজ্যের ৩৬টি ক্রীড়া সংস্থাকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেয়। যখন তারা জাতীয় শিবির আয়োজন করে, তখনও সংস্থাগুলিকে সাহায্য করা হয়। আগে রাজ্য সরকারের চারটে অ্যাকাডেমি ছিল। খড়দায় ফুটবল অ্যাকাডেমির পাশাপাশি ঝাড়গ্রামে আর্চারি অ্যাকাডেমি, যুবভারতীতে অত্যাধুনিক টেবল টেনিস অ্যাকাডেমি এবং সল্টলেকে টেনিস অ্যাকাডেমি শুরু হয়েছে আগেই। আরও চারটি অ্যাকাডেমি দ্রুত চালু হবে। আমরা পুরুলিয়ায় মহিলা ফুটবলের অ্যাকাডেমি, দমদম সুরের মাঠে শ্যুটিং এবং ব্যাডমিন্টন অ্যাকাডেমি এবং সুভাষ সরোবরে সাঁতার অ্যাকাডেমি শুরু করছি। আগামী তিন মাসের মধ্যে সরকারের ৮টি অ্যাকাডেমি পুরোদমে শুরু হয়ে যাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Mamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতাMamata Banerjee: জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য: মমতা

এইবাংলা ডেক্সঃ শালবনিতে জিন্দলদের ‘পড়ে থাকা’ জমিতে শিল্প গড়বে রাজ্য সরকার। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। এদিন তিনি জানান, শালবনিতে শিল্পের জন্য বাম আমলে জিন্দল গোষ্ঠী

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জনপিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত ৭ জন

পিংলায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ। আহত উভয় পক্ষের ৭ জন। রবিবার দুপুরে হঠাত্‍ করেই পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের আকনা এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছে উভয় পক্ষের ৭ জন। সবাইকেই নিয়ে

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

হাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনাহাতেখড়ি সেরেই দিল্লি তলব রাজ্যপালকে, ধনখড় আনন্দ বৈঠকে নিয়ে জল্পনা

‘হাতেখড়ি’ পর্ব শুরু হয়েছিল বিকেল ৫টায়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু পরেই, সন্ধ্যা ৭টা নাগাদ জানা গেল বৃহস্পতিবার রাতেই তিনি দিল্লি যাচ্ছেন। কেউ কেউ বলছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক

বাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজবাংলা নয়, বন্দে-ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল বিহার থেকে! ধরা পড়ল সিসিটিভি ফুটেজ

দু’দিন ধরে বিস্তর টানাপোড়েনের পর বন্দে-ভারত এক্সপ্রেসে কারা পাথর ছুঁড়েছিল তা ধরা পড়ে গেল CCTV ফুটেজে। বন্দে-ভারত এক্সপ্রেসের উপর পাথর হামলাকারীরা চিহ্নিত হয়েছে। রেল অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা

গাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলাগাছের বেল পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের অশান্তি! থামাতে গিয়ে খুন প্রতিবেশী মহিলা

মালদা- কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা আনসারী পাড়ায় গাছের বেল পাড়াকে কেন্দ্র করে ফরিদের সঙ্গে আনিকুল আর সানিউল দুই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধে। এরা মাঝে পাশের বাড়ির মহিলা আনজারা বিবি তাদেরকে ঝামেলা