স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক

স্ত্রীকে, ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকালেও মাথা নত করব না,’ অভিষেক


ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন।’ সকালে স্ত্রী রুজিরাকে ইডির তলব করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নবজোয়ার যাত্রা আটকানোর জন্যই এ সব করা হচ্ছে। একই সঙ্গে জানিয়েছেন, তিনি দমে যাওয়ার পাত্র নন। গলা কেটে দিলেও বিজেপিতে যোগ দেবেন না। অভিষেক জানিয়েছেন, আগামী ৮ জুন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দেবেন।

সোমবার সকালে বিদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে অভিষেকের স্ত্রী এবং ২ সন্তানকে আটকায় ইডি। ৮ ই জুন বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি পিছু হঠবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক। তাঁর কথায়,’আমি মরে যাব তা-ও মাথানত করব না। কত ক্ষমতা আছে প্রয়োগ করুন। আমার স্ত্রীকে বা আমার ৩ বছরের ছেলেকে ধরে জেলে ঢোকান। তা-ও মাথানত করব না, এটাই আমার আর ওদের পার্থক্য। আপনি ক্ষমতা থাকলে করুন।’

অভিষেকের দাবি, তিনি অন্য ধাতুতে তৈরি। মেরুদণ্ড বিক্রি করে তিনি লড়াই করেন না। এর পরেই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, ‘‘আমি নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্মান জানিয়েই বলছি যে, আমার বয়স ৩৬, আপনার ৭২। আপনি মানুষের দরবারে এসে আমার সঙ্গে লড়াই করুন।’’ অভিষেকের দাবি, তাঁর সঙ্গে লড়াইয়ে না পেরেই স্ত্রী, সন্তানদের ‘টার্গেট’ করা হয়েছে। তাঁর কথায়, ‘‘৩ বছরের ছেলে, ৯ বছরের মেয়ে, তাদেরও ছাড়ছেন না। পরিবারকে টার্গেট করলেও মাথা নত করব না, গলা কাটলেও মাথা নত করব না।’’ আগামী দিনে মোদীকে ‘উৎখাত’ করে ছাড়বেন বলেও জানিয়েছেন অভিষেক।

বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। নাম না করে তাঁর অভিযোগ, ২০১৯ সালে সোনা পাচার করেছেন রুজিরা। রাতে ফুরফুরা শরিফে দাঁড়িয়ে সেই অভিযোগের জবাব দেন অভিষেক। চ্যালেঞ্জ ছুড়ে জানান, গোটা বিমানবন্দরে ৫০০টি সিসি ক্যামেরা রয়েছে। বিমানবন্দরে পাহারা দেয় সিআইএসএফ, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। বিরোধী দলনেতা প্রমাণ করুন যে, তাঁর স্ত্রী ২ গ্রাম সোনা পাচার করেছেন। তাঁর কথায়, ‘‘তৃণমূল যেহেতু মানুষের স্বার্থে লড়ছে, বিজেপির বিরুদ্ধে লড়ছে, ইডি-সিবিআই লাগিয়ে যাত্রাটাকে কী ভাবে আটকানো যায়, সেই চেষ্টা চলছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দিরকাঁচরাপাড়া কালিনগর রোড আমরা সবাই ক্লাবের এবারের আকর্ষণ কেদারনাথ মন্দির

এইবাংলা ডেক্সঃ কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য ক্লাব হলো কালিনগর রোড আমরা সবাই ক্লাব। প্রত্যেক বছরই কালিনগর রোড আমরা সবাই ক্লাবের পূজোতে বিশেষ কিছু চমক থাকে। আর এবার তাদের ভাবনা কেদারনাথ মন্দির।

মমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকেরমমতার মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন! তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান শতাধিকের

মমতার (Mamata Banerjee) মালদা সফরের আগেই তৃণমূলে ভাঙন। তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে সিপিআইএমে (CPIM) যোগদান শতাধিকের। বৃহস্পতিবার মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনকমুর্শিদাবাদে গুলিবিদ্ধ হলেন এক যুবক, অবস্থা আশঙ্কাজনক

মুর্শিদাবাদে (Murshidabad) গুলিবিদ্ধ হলেন এক যুবক (Firing at Youth)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital)। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?বিড়ি শ্রমিক থেকে কিভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধিয়ক, কেমন ছিল জাকিরের সফর ?

ছিলেন একজন সাধারণ বিড়ি শ্রমিক। সেখান থেকে উঠে আজ জেলার অন্যতম শিল্পপতির তকমা জাকির হোসেনের ৷ শ্রমিক থেকে মালিক এবং পরে রাজনীতিতে প্রবেশ। জেলায় কান পাতলেই শোনা যায়, শ্রমিক হিসেবে

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)